শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

হাতীবান্ধার দোয়ানী ফাঁড়ি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ মাদক সম্রাট আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১৭
  • ২৯৫ বার পড়া হয়েছে

মহিনুল ইসলাম সুজন,নীলফামারীঃ   লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার তিস্তা দোয়ানী ফাঁড়ি পুলিশ অভিযানে চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ নুরহাই (৩৫)নামের এক মাদক সম্রাট কে আটক করেছেন।আটককৃত মাদক সম্রাট একই উপজেলার ফকিরের পাড়া ইউনিয়নের রমনীগন্জ নারিকেল তলা গ্রামের সোবহানের পুত্র।
স্হানীয়দের ও পুলিশ সুত্রে জানা যায়,বৃহস্পতিবার (১২ই জানুয়ারী)রাত-৯টার পর গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা উপজেলার তিস্তার দোয়ানী ফাড়ির ইনচার্জ-সাবইন্সপেক্টর সেলিম রেজা সঙ্গীয় ফোর্স নিয়ে একই উপজেলার রমনীগন্জ নাকিকেল তলায় অভিযান চালিয়ে উপরোক্ত এলাকার মৃত ইউনুস আলীর পুত্র মোঃ-তৈয়বুর রহমানের বাড়ির সামনে পাকা রাস্তায় একাধিক মাদক মামলার আসামী,এলাকায় মাদক সম্রাট হিসেবে খ্যাত নুরহাই কে মাদক বিক্রিকালে-২৫পুড়িয়া হেরোইন(৮গ্রাম) ও ৮পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতে-নাতে আটক করেন।
উক্ত পুলিশ ফাঁড়ির ইনচার্জ-সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে এই প্রতিবেদকে জানান,ধারাবাহিক মাদক বিরোধী অভিযানে উক্ত মাদক বিক্রেতাকে প্রকাশ্যে মাদক বিক্রির সময়ে অভিযান চালিয়ে ধরতে সক্ষম হই।সে মাদক মামলায় ১০/১৫ দিন আগে হাজত থেকে বেড়িয়ে এসে পুনরায় এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
হাতীবান্ধা থানার ওসি রেজাউল করিম মাদক সম্রাট আটকের বিষয়ে নিশ্চিত করে জানান,আটককৃতের বিরুদ্ধে-১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে-যাহার মামলা নং(০৯)তারিখ-১২/০১/২০১৭ইং। শুক্রবার সকালে আটককৃতকে  জেলা কারাগারে প্রেরন করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451