বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

লালপুরে ছিনতাইকারীদের গুলিতে কলেজ শিক্ষকের মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১৭
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

মো. আশিকুর রহমান(টুটুল),নাটোর জেলা প্রতিনিধি,

বৃহস্পতিবার দুপুরে নাটোরের লালপুর উপজেলার লালপুর-বাঘা সড়কের

বেরিলাবাড়ী তিন খুঁটি নামক স্থানে মোটর সাইকেল ছিনতাইকারীর

গুলিতে মোশারফ হোসেন (৪২) নামের এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।

তিনি উপজেলার মোহরকয়া ডিগ্রী কলেজের বাংলা বিষয়ের প্রভাষক এবং

রাজশাহীর বাঘা উপজেলার পীরগাছা গ্রামের মোহম্মদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায় কলেজ ছুটির পর বেলা ১ টার দিকে মোশারফ

হোসেন মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় তিনখুটি

নামক স্থানে অপর একটি মোটর সাইকেল থেকে মোশারফ হোসেনকে গুলি

করে ছিনতাইকারীরা। এতে তিনি রাস্তায় পড়ে গেলে তারা মোটর সাইকেল

নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মোশাররফ হোসেনকে উদ্ধার করে পার্শ্ববতী

বাঘা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা

করেন।

লালপুর থানার ওসি আবু ওবায়েদ জানান, মোশারফ হোসেনকে হত্যার কারণ

এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে মোটর সাইকেল ছিনতাইয়ের

উদ্যেশ্যে তাকে গুলি করা হতে পারে।

ময়না তদন্তের জন্য মোশারফের লাশ নাটোর মর্গে পাঠানো হয়েছে।

রিপোর্ট লেখা পর্যন্ত লালপুর থানায় মামলার প্রস্তÍতি চলছিল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451