মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝালকাঠির কলেজছাত্র সজল হত্যা মামলার প্রধান আসামীকে খুলনা থেকে গ্রেপ্তার করে ৭দিনের রিমান্ডে এনেছে পুলিশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭
  • ২৭১ বার পড়া হয়েছে

 

ঝালকাঠি সংবাদদাতাঃ-  ঝালকাঠির নলছিটি উপজেলার কলেজছাত্র সজল

হত্যা মামলার প্রধান আসামী সাইদুল তালুকদারকে গ্রেপ্তার করে ৭দিনের

রিমান্ডে এনেছে পুলিশ। মঙ্গলবার রাতে আসামীকে খুলনা থেকে গ্রেপ্তার

করে বুধবার ১০দিনের রিমান্ড চেয়ে ঝালকাঠি আদালতে সোপর্দ করে

পুলিশ। বিকেলে ঝালকাঠি জেষ্ঠ্য বিচারিক হাকিম এইচএম কবির

হোসেন আসামীর ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানিয়েছে, জেলার নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের

কামদেবপুর গ্রামের কলেজছাত্র সজল হাওলাদারকে বাড়ি থেকে ডেকে এনে

২০১৬ সালের ৩ জুলাই সকালে গুলি করে হত্যা করে ছাইদুল তালুদারসহ তার

সহযোগিরা। এ ঘটনায় নিহত কলেজছাত্রের বাবা রফিকুল ইসলাম বাদী

হয়ে নলছিটি থানায় ১১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের

করেছিলেন। মামলার অন্য ৪ আসামীরা আগেই গ্রেপ্তার হয়। তবে পলাতক

থাকে অপর ৭ আসামীরা। মঙ্গলবার রাতে নলছিটি থানা পুলিশ খুলনার

দৌলতপুর উপজেলার মানিকতলা থেকে প্রধান আসামী ছাইদুলকে

গ্রেপ্তার করে। ছাইদুল নলছিটি উপজেলার নাচনমহল গ্রামের মোহাম্মদ

আজিজ তালুকদারের ছেলে। এ মামলায় এখন ৬ আসামী পলাতক রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451