বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুর সীমান্তে বিজিবি মহাপরিচালকের পরিদর্শন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭
  • ৪৫৩ বার পড়া হয়েছে

মোঃআরিফ জাওয়াদ, দিনাজপুর:  

 দিনাজপুরের সদর উপজেলার বড়গ্রাম সীমান্ত এলাকা আজ মঙ্গলবার (১০ই জানুয়ারী) পরিদর্শন করলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন।

ফেলানী হত্যাকাণ্ডের মতো সীমান্তে সব হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে পরিদর্শনকালে তিনি জানান। তিনি বলেন, ‘যেই হত্যা করুক না কেন, তা কোনও অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। ফেলানী হত্যাকাণ্ডের বিচার হচ্ছে। তবে বিচার প্রক্রিয়ায় বিভিন্ন সমস্যাও রয়েছে।’

বিজিবির মহাপরিচালক বলেন, ‘বর্ডার লাইন কীভাবে সুরক্ষা করা যায় তার জন্য আমি বিভিন্ন এলাকা পরিদর্শন করছি এবং বিজিবির সদস্যরা কেমন আছেন? তার খোঁজ নিচ্ছি। এই পরিদর্শনকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। এ সময় সীমান্তে যেসব অসুবিধা আছে তা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে।’

এর আগে বিজিবির মহাপরিচালক বিএসএফর ২০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে পতাকা বৈঠক করেন এবং সীমান্তের বিভিন্ন সমস্যার সমাধানে আলোচনা করেন। পরে তিনি সেখানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

এ সময় দিনাজপুর-২৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল কুরবান আলী, ভারতের অলেন্দারী ৪১ বিএসএফর ডিআইজি অমর কুমারীকা, কমান্ডেন্ট একে মজুমদার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451