শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাছ সংকটে চলনবিলে শুটকি উৎপাদনে অতিরিক্ত অর্থ ব্যায় মিলছে না কাঙ্খিত মুল্য

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৮ জানুয়ারী, ২০১৭
  • ২০৩ বার পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

 

সোহেল রানা সোহাগ,সিরাজগঞ্জ থেকে ঃ

সিরাজগঞ্জে শুটকি তৈরীতে মাছের বড় যোগান আসে মৎস্যভান্ডার হিসেবে খ্যাত

চলনবিল থেকে। কিন্তু এবার একদিকে মাছ সংকটে ব্যাহত হচ্ছে শুটকি উৎপাদন অপরদিকে

বাজারে শুটকির দাম না থাকায় লোকসান গুনতে হচ্ছে শুটকি ব্যাবসায়িদের। ফলে

দীর্ঘদিনের ব্যাবসা শুটকি উৎপাদনে উৎসাহ হারাচ্ছে ব্যাবসায়িরা।

সাধারণত আশ্বিন থেকে চৈত্র মাস পর্যন্ত মৎস্যভান্ডার হিসেবে খ্যাত সিরাজগঞ্জের

চলনবিলে চলে শুটকি উৎপাদন। সিরাজগঞ্জের পাশাপাশি নাটোরের সিংড়া, গুরুদাসপুর ও

পাবনার চাটমোহরের শতাধিক শুটকির চাতালে শুটকি উৎপাদন করা হয়। মাছ সংগ্রহের পর

দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রতি মৌসুমে প্রায় ৮০-১০০ টন শুটকি উৎপাদন করে

উত্তরাঞ্চলের নীলফামারী, সৈয়দপুর, রংপুর, দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো

হয়। এখানে প্রায় ২৬ প্রজাতির দেশীয় প্রজাতির মাছ থেকে সুস্বাদু ও ভালো মানের

শুটকি তৈরি করা হয়।

প্রতিবছর চলনবিলে পর্যাপ্ত পরিমানে শুটকি উৎপাদনের উপযোগি অবিক্রিত মাছ পাওয়া

গেলেও এ বছল তা পাওয়া যাচ্ছে না। ফলে অতিরিক্ত টাকা দিয়ে চলনবিল ছাড়াও অণ্যান্য স্থান

থেকে মাছ সংগ্রহ করতে হচ্ছে। অপরদিকে অতিরিক্ত অর্থ ব্যায় করেও প্রতিবছরের মত

এবার ভালো দাম পাওয়া যাচ্ছে না। কারন হিসেবে ব্যাবসায়িরা জানান, প্রতিবছর

চলনবিলের শুটকি ভারতে রপ্তানি করা হলেও এ বছল ভারতে কোন মাছ পাঠানো যাচ্ছে না। যার

ফলে শুটকির উপযুক্ত দাম পাওয়া যাচ্ছে না। আর এ অবস্থা থাকলে এই কাজের সাথে জড়িত

কয়েক হাজার পরিবার কর্মহীন হয়ে পরবে বলে জানান, শুটকি উৎপাদনকারী । মোঃ নাছির

উদ্দিন, মোঃ হবিবর আলী, মোঃ যোহর আলী , আযনুল হক বলেন,,

তাড়াশ উপজেলা মৎস কর্মর্কতা মোঃ হাফিজুর রহমান বলেন,

চলনবিলে অবিক্রিত মাছ গুলো সংরক্ষনের জন্য একটি হিমাগার নির্মান করা গেলে

কর্মসংস্থানের পাশাপাশি যেসব অঞ্চলে মাছের ঘাটতি রয়েছে সেখানে শুটকি মাছের

চাহিদা পুরন করতে পারে। আর আধুনিক পদ্ধতিতে শুটকি তৈরী করা হলে বিদেশেও রপ্তানী

করা সম্ভব বলে মনে করেন এর সাথে সংশ্লিষ্ঠরা।

শুটকি উৎপাদনে মাছের বড় যোগান আসে চলনবিল থেকে। আর পযাপ্ত পরিমানে মাছ পাওয়া

গেলে এ মৌসুমে ১৮-২০ কোটি টাকা মুল্যের শুটকি তৈরি সম্ভব উল্লেখ করে শুটকি

তৈরীতে নানা সমস্যার কথা জানালেন এই মৎস্য কর্মকর্তা ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451