রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফুলবাড়ীতে মাদক বিরোধী সচেতনামূলক সভা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৭ জানুয়ারী, ২০১৭
  • ২৩৫ বার পড়া হয়েছে

 

প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষক ও

শিক্ষার্থীদের নিয়ে গতকাল শনিবার মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের সার্বিক সহযোগিতায় এবং

দিনাজপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উদ্যোগে মাদক বিরোধী

সমাবেশটি অনুষ্ঠিত হয়।

কলেজের বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান হল রুমে আয়োজিত মাদক

বিরোধী সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের

পরিদর্শক মো. গোলাম রব্বানী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ

অধ্যক্ষ মো. জিল্লুর রহমান, সহকারি অধ্যাপক মো. আলতাফ হোসেন, সহকারি

অধ্যাপক মীনা দেবী, প্রভাষক মো. গোলাম কিবরিয়া, প্রভাষক মো. ফিরোজ

সুলতান আলম, প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের

উপ-পরিদর্শক হেলাল উদ্দিন প্রমূখ।

শেষে মাদক বিরোধী গণস্বাক্ষরতা অভিযানের অংশ নিয়ে স্বাক্ষর করেন কলেজ

অধ্যক্ষ মো. জিল্লুর রহমানসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা- কর্মচারিসহ শিক্ষার্থীরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451