শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুষ্ঠুভাবে সম্পন্ন হল দিনাজপুর জেলা পরিষদ নির্বাচন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬
  • ৪৪৪ বার পড়া হয়েছে
Made with Square InstaPic

মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:

সারা দেশের ন্যায় দিনাজপুরেও বিপুল উত্‍সাহ আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দিনাজপুরে ১৫টি সাধারণ সদস্য পদের মধ্যে ১৪টি সদস্য পদে এবং সংরক্ষিত ৫ জন মহিলা সদস্য পদের মধ্যে ৪টি সদস্য পদ জেলা পরিষদের জন্য এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যেই চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, ২ নং ওয়ার্ডে সদস্য পদে মোঃ আকবর আলী এবং সংরক্ষিত ১নং ওয়ার্ডের মহিলা সদস্য পদে সুফিয়া নাহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

জেলা নির্বাচন অফিস সুত্রে জানাযায়, সাধারন সদস্য পদে ১নং ওয়ার্ডে- নুরে আলম খন্দকার, ৩নং ওয়ার্ডে- এডভোকেট রবিউল ইসলাম রবি, ৪নং ওয়ার্ডে- ফয়সল হাবিব সুমন, ৫নং ওয়ার্ডে- মোস্তফা হোসেন আলম, ৬নং ওয়ার্ডে- মোঃ নুর ইসলাম, ৭নং ওয়ার্ডে- শফিকুল ইসলাম মণ্ডল, ৮নং ওয়ার্ডে- আবু হান্নান মোঃ সাদেক ছোটন, ৯নং ওয়ার্ডে- মোস্তাফিজুর রহমান ফিজার, ১০নং ওয়ার্ডে- সফিকুল রায়হান, ১১নং ওয়ার্ডে নুরুজ্জামান মন্ডল, ১২নং ওয়ার্ডে-একরামুল হক, ১৩নং ওয়ার্ডে-শাহজাহান আলী মন্ডল, ১৪নং ওয়ার্ডে মোঃ কামরুজ্জামান এবং ১৫নং ওয়ার্ডে এডভোকেট মোঃ রবিউল ইসলাম নির্বাচিত হয়েছেন।

আরো জানা যায়, এদিকে সংরক্ষিত মহিলা সদস্যের ২নং ওয়ার্ডে-মীরা মাহবুব, ৩নং ওয়ার্ডে-তাজমেরী সেলিনা আক্তার মেরী, ৪নং ওয়ার্ডে-লতিফা বেগম এবং ৫নং ওয়ার্ডে রেবেকা সুলতানা নির্বাচিত হয়েছেন। তবে নির্বাচনের আগের রাতে ঘোড়াঘাটে দৃর্বৃত্তদের হামলায় শাহনাজ বেগম নামে এক মহিলা সদস্য প্রার্থী গুরুতর আহত হয়েছেন, বলে জানা যায়।

যিনি নির্বাচনের ১৩, ১৪ ও ১৫ ওয়ার্ডের (৫নং সংরক্ষিত আসন) সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451