রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গাবতলীতে ব্রিজ ভেঙে ৩ উপজেলায় যোগাযোগ ব্যাহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধি,

বগুড়ার গাবতলীতে অতিরিক্ত মালপত্র বহনকারী ট্রাকের চাপে বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় তিন উপজেলার সড়ক যোগাযোগ ব্যাহত হয়ে পড়েছে।

বুধবার সকাল ৭টায় বগুড়া-গাবতলী আঞ্চলিক মহাসড়কের গাবতলী উপজেলার খলিশাকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গাবতলী উপজেলার সরকারি বিএডিসির ৪০ টন টিএসপি সার বোঝাই ট্রাক খুলনা থেকে মঙ্গলবার রাতে গাবতলীর উদ্দেশে রওনা হয়। বুধবার সকালে বগুড়া শহরের ওপর দিয়ে গাবতলীর বিএডিসি গুদামে ট্রাকটি সার নিয়ে যাচ্ছিল। ট্রাকটি গাবতলী উপজেলা সদর থেকে এক কিলোমিটার আগে খলিশাকুড়া বেইলি ব্রিজের ওপর দিয়ে পার হওয়ার সময় ব্রিজটি ভেঙে যায়। সার বোঝাই ট্রাকটি ব্রিজের পাটাতন ভেঙে নদীতে পড়ে গেলে ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ওই রাস্তা দিয়ে জেলার গাবতলী, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার যানবাহন যাতায়াত করে। ব্রিজ ভেঙে যোগাযোগ বিছিন্ন হওয়ায় ওই তিন উপজেলার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অভিযোগ রয়েছে, ট্রাকটির ধারণ ক্ষমতা ছিল ২৫ টন, সেখানে ৪০ টন মালপত্র বহন করছিল।

বগুড়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম বলেন, ট্রাকটি অতিরিক্ত মালপত্র বহন করার কারণে বেইলি ব্রিজটি ভেঙে গেছে।

তিনি বলেন, ৫-৭ দিনের মধ্যে গাইবান্ধা থেকে আরেকটি বেইলি ব্রিজ এনে সেখানে স্থাপন করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451