ঝালকাঠি সংবাদদাতাঃ-ঝালকাঠির রাজাপুরের শুক্তাগড় ইউনিয়ন
আ’লীগ সেক্রেটারি বাবুল তালুকদারের বিরুদ্ধে সাথী আক্তার
নামে এক মাদ্রসা ছাত্রীর বিয়ে বিচ্ছেদের ৫০ হাজার টাকা
আত্মসাতের অভিযোগে পাওয়া গেছে। এ ঘটনায় থানায়
অভিযোগ দায়েরের পর ওই ছাত্রীসহ তার পরিবারকে নানাভাবে হুমকি
দেয়া হচ্ছে। এসব অভিযোগ এনে গতকাল সকালে রাজাপুর
সাংবাদিক ক্লাবে সংবাদ সম্মেলন করেছে শুক্তাগড় মাহমুদিয়া
দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী ও কাঠিপাড়া গ্রামের নাসির
হাওলাদারের মেয়ে সাথী আক্তার (১৩)। সংবাদ সম্মলনে লিখিত বক্তব্যে
সাথী আক্তার অভিযোগ করে জানান, সাথী শুক্তাগড় মাহামুদিয়া
দাখিল মাদ্রাসায় ৭ম শ্রেণিতে পড়ালেখা অবস্থায় ২০১৫ সালের
ডিসেম্বর মাসে কাঠিপাড়া গ্রামের মৃত হামেজ উদ্দীন
তালুকদারের ছেলে শুক্তাগড় ইউনিয়ন আ’লীগের সেক্রেটারি বাবুল
তালুকদার সাথীর ভ্যান চালক পিতা নাসির ফুসলিয়ে ও ভয়ভীতি
দেখিয়ে সাথী বাগেরহাটের মোরলগঞ্জ উপজেলার মোহরপুর গ্রামের
মোঃ ইউনুস আলী শেখের প্রতিবন্ধী ছেলে মোঃ মামুন শেখের
(৪৫) সাথে বাবুল তালুকদার বরপক্ষ কর্তৃক আর্থীক লাভাবান হয়ে
সাথীকে ৬২ শতাংশ নাল জমি প্রদানের শর্তে বিবাহ দেয়। কিন্তু
বিবাহের পর স্বামীর বাড়ীতে ২ বারে ১ মাসের মত বসবাস করে
সাথী। কিন্তু ১৩ বছরের কিশোরী সাথী ৪৫ বছরের স্বামীর
নির্যাতণ সহ্য করতে না পেরে স্বামীর বাড়িতে যেতে অনিহা
প্রকাশ করলে আ’লীগ নেতা বাবুল তালুকদার সাথীকে স্বামীর
থেকে বিবাহ বিচ্ছেদ করে ঢাকায় একটি ক্লিনিকে চাকুরী
দিয়ে দেওয়ার প্রলোভন দেখায়। তখন সাথীর ০৪ কপি পাসপোর্ট
সাইজের ও ১ কপি ফুলছবি নিয়া নেয় এবং গত ২৯/০৮/২০১৬ ইং
তারিখ সাথীর কাবিনের মহারানা ও খোরপোশ বাবদ ৫০ হাজার
টাকা ছেলে পক্ষ থেকে গ্রহণ করে বাবুল তালুকদার ডিভোজ করান
এবং কাবিন ও দলিল আগুনে নিজ হাতে পুড়ে ফেলে। সংবাদ সম্মলনে
লিখিত বক্তব্যে সাথী আক্তার অভিযোগ করে আরও জানান, কিন্তু
সাথীর স্বামীর পক্ষ থেকে দেওয়া ৫০ হাজার সাথীর পরিবারকে না
দিয়ে সাথীকে লঞ্চের ক্যাবিন ঢাকায় নেয়ার কুপ্রস্তাব দেয় এবং
কাউকে না বলার অনুরোধ করে। পরবর্তীতে সাথী বিষয়টি তার
পরিবারকে জানালে পরিবারের পক্ষ থেকে এসব বিষয়ে গত ১৭ নভেম্বর
রাতে রাজাপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়েরের
পর বর্তমানে সাথীসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা
দেয়াসহ নানাভাবে ক্ষতিসাধনের হুমকি দিচ্ছে বলেও সংবাদ
সম্মেলনে অভিযোগ করেন মাদ্রাসা ছাত্রী সাথী। এ বিষয়ে অভিযুক্ত
শুক্তাগড় ইউনিয়ন আ’লীগ সেক্রেটারি বাবুল তালুকদার অভিযোগ
অস্বীকার করে সাংবাদিকদের জানান, কাজীর মাধ্যমে মেয়েটি তার
স্বামীকে তালাক দিয়েছে। ওখানে কোন টাকার লেনদেন হয়নি।
স্থানীয় একটি মহল তাকে হেয় প্রতিপন্ন ও হয়রানির করার জন্য
নানা অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে। রাজাপুর থানার ওসি শেখ
মুনীর উল গীয়াস জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তন্ত করে
ব্যবস্থা নেয়া হবে।