মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

উজিরপুরে হারতা বাজারে ডাকাতদের হামটনায় এসআই বরখাস্ত, ১৬ পুলিশ সদস্য প্রত্যাহার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬
  • ৩৩৪ বার পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধিঃ

বরিশালের উজিরপুর উপজেলার হারতা বাজারে ডাকাতদের হামটনায় হারতা পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মোজাফফর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ক্যাম্পের ১৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বরিশাল জেলা পুলিশ সুপার আক্তারুজ্জামান এই তথ্য জানিয়েছেন।

উজিরপুরের হারতা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কৃষ্ণ কান্ত জানান, হারতা বাজার মাছের জন্য বিখ্যাত। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত এই বাজারে কেনাবেচা চলে। আজ মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে স্পিডবোটে করে একদল ডাকাত বাজারে আসে। তারা এলোপাতাড়ি বোমা ফাটাতে ফাটাতে গুলি ছুড়তে থাকে। এতে সোহরাব ব্যাপারী (৬৫) নামের একজন নিহত হন। আহত হন ৩০ থেকে ৪০ জন ক্রেতা বিক্রেতা।

ইউপি সদস্য জানান, ডাকাতরা বাজারের ক্রেতা-বিক্রেতাদের টাকা লুট করে পালিয়ে যায়। কত টাকা লুট করেছে তা এখনো জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451