রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঠাকুরগাঁওয়ে গৃহবধুকে কুপিয়ে হত্যার চেষ্টা, সৎ ছেলে আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২০ নভেম্বর, ২০১৬
  • ২০৪ বার পড়া হয়েছে

 

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নে ঘনিমহেষপুর গ্রামে গৃহবধু

আনোয়ারা বেগমকে কুপিয়ে দুই হাতের রগ ও পায়ের রগ কেটে

ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ তাঁর সৎ ছেলে হারুন অর

রশিদকে আটক করেছে। রোববার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা আহত অবস্থায় গৃহবধুকে উদ্ধার করে ঠাকুরগাঁও

আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেছেন।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, সদর ইউনিয়নের রাজাগাঁও

গ্রামের সাদেকুল ইসলামের সাথে ৮/১০ দিন আগে আনোয়ারার

দ্বিতীয় বিয়ে হয়। শনিবার রাতে সাদেকুল ইসলাম দ্বিতীয় স্ত্রীকে

সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের ঘনিমহেষপুর গ্রামে নিজের

বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে রবিবার সকালে প্রথম স্ত্রীর

হাসিনা বেগমের ছেলে হারুন অর রশিদ বাড়িতে ঢুকে তাঁর সৎ মা

আনোয়ারা বেগমকে ধারালো ছোড়া দিয়ে কুপিয়ে জখম করে

এবং হাত ও পায়ের রগ কেটে দেয়। পরে স্থানীয়রা আনোয়ারাকে উদ্ধার

করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের আবাসিক অফিসার আব্দুল জব্বার বলেন, গৃহবধুর

অবস্থা আশঙ্কাজনক। তাঁর হাত ও পায়ের রগ কেটে দেয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার ওসি শাহারিয়ার জানান,

পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে সৎ ছেলে হারুন অর

রশিদকে আটক করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451