বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

গুরুদাসপুরে আবহমান বাংলার নৌকা বাইচ অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬
  • ৩২১ বার পড়া হয়েছে

গুরুদাসপুর প্রতিনিধি.

আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতে চলনবিলের প্রাণকেন্দ্র নাটোরের গুরুদাসপুর উপজেলার বুক চিরে

বয়ে যাওয়া নন্দকুজা নদীতে মহা ধুমধামে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে গুরুদাসপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলীর

নেতৃত্বে পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ড আ.লীগ সভাপতি ও সম্পাদকের সার্বিক তত্বাবধানে

নন্দকুজা নদীতে ওই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। মোট ২৫টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ

করে। এর মধ্যে ১ম স্থান অধিকার করে আ.লীগ নেতা পৌর কাউন্সিলর একরামুল হক একটি ফ্রিজ, ২য়

স্থান অধিকার করে তারই সহোদর এহসানুল হক একটি ২১ ইঞ্চি রঙ্গিন টিভি ও ৩য় স্থান অধিকার করে

মো. মামুন একটি ১৪ ইঞ্চি টিভি পুরস্কার পেয়ে আনন্দ মিছিল করেন। এছাড়াও গুরুদাসপুর ব্রীজ

থেকে চাঁচকৈড় ব্রীজ পর্যন্ত আধা কিলোমিটার জুড়ে নৌকা বাইচ প্রতিযোগিতায়

অংশগ্রহণকারী প্রত্যেক নৌকা মালিককে সৌজন্য পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরন করেন

পৌর মেয়র শাহনেওয়াজ আলী। নদীর দুইপাড়ে হাজার হাজার উৎসুক দর্শকের উপচে পড়া ভীর এবং তাদের

মূহুর্মূহু করতালি নৌকা বাইচকে প্রাণবন্ত করে তোলে।

এ সময় উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান আলাল শেখ, উপজেলা মহিলা আ.লীগ সভানেত্রী ও

মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার মিতা, আ.লীগ নেতা আনোয়ার হোসেন, আইয়ুব আলী,

১নং ওয়ার্ড আ.লীগ সভাপতি ও সম্পাদক আবুল কাশেম মোল্লা ও সেলিম শাহ পাষান, ২নং ওয়ার্ড

আ.লীগ সভাপতি পৌর কাউন্সিলর একরামুল হক একরা ও সম্পাদক আব্দুল মালেক এবং ৩নং ওয়ার্ড

আ.লীগ সভাপতি আতাহার সরদার ও সম্পাদক মঈনুল সরদার। ছাড়াও বিভিন্ন শ্রেনীপেশার নারী-পুরুষ

দর্শক উপস্থিত ছিলেন। নৌকা বাইচের ধারা বিবরনীতে ছিলেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক

কামরুজ্জামাল মিলন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451