বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লন্ডনে রুনা লায়লাকে আজীবন সম্মাননা প্রদান!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬
  • ৩৩১ বার পড়া হয়েছে

 

 

সংগীত জীবনের বর্ণাঢ্য ৫০ বছর পূর্ণ করেছেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। এ উপলক্ষে লন্ডনে আজীবন সম্মাননা পেলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ তারকা। গত রোববার তার হাতে সম্মাননাটি তুলে দেয়া হয়।

 

লন্ডনের মেফেয়ারের গ্রসভেনর হোটেলের দ্য গ্রেট রুমে আয়োজিত এশিয়ান কারি অ্যাওয়ার্ডসে রুনা লায়লাকে আজীবন সম্মাননা জানানো হয়। পুরস্কার গ্রহণের পর তার সঙ্গে সম্মিলিতভাবে ছবি তোলেন লন্ডনের মেম্বার অব পার্লামেন্ট, হাউস অব লর্ডস অ্যান্ড কমন্স ও মেয়ররা। পুরস্কার নেয়ার সময় রুনা লায়লার সঙ্গে ছিলেন তার দুই নাতি জাইন ও অ্যারন।

 

খবরটি ফেসবুকে শেয়ার করে তার মেয়ে তানি লায়লা বলেছেন, আমার ঝলমলে মা আজীবন সম্মাননা পুরস্কার গ্রহণ করেছেন তার দুই গর্বীত নাতিকে নিয়ে। সম্প্রতি রুনা লায়লার সংগীত জীবনের ৫০ বছরপূর্তি উদযাপনের জন্য লন্ডনে অনুষ্ঠিত হয় তার একক সংগীতানুষ্ঠান। এর আয়োজন করে ইউকে ডক্টর শেফ লিমিটেড। অনুষ্ঠানে তার কন্যা ও দুই নাতি উপস্থিত ছিলেন। সূত্রঃ-মানবজমিন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451