বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

আবারো প্রচার হবে আলিফ লায়লা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬
  • ৫২৬ বার পড়া হয়েছে

 

 

 

মিডিয়া ডেস্ক : হয়তো অনেকেই ফিরে যাবেন অতীতে। কেউ দেখতে পাবেন কৈশোর, কেউবা আরো ছোট। সেই সময়টাতে রাত ৮টা খবরের পর বিটিভির সামনে বসার জন্য অধীর অপেক্ষা চলতো প্রতি শুক্রবারের সারা দিনভর। সে কেবল আলিফ লায়লার টানে।

সেই সময় তুমুল জনপ্রিয়তা পেয়েছিলো এই সিরিজটি। বাচ্চাদের লেখার খাতাতেও উঠে এসেছিলো আলিফ লায়লার হিরো- সৎ মানুষ সিন্দাবাদ। উঠে এসেছিলো রহস্যময় সব ভিলেনরা।

বিটিভির পর একুশে টেলিভিশনও প্রচার করেছিলো ‘আলিফ লায়লা’। আরব্য রজনীর গল্প অবলম্বনে নির্মিত তুমুল জনপ্রিয় সেই ধারাবাহিকর আবারও দেখা যাবে টিভি পর্দায়! একদম তাই। আরব রূপকথার এ প্রশংসিত সিরিজটি এবার প্রচারে আনছে গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড (জিটিভি)। আগামী নভেম্বর থেকে এটি প্রচার করবে বলে নিশ্চিত করেছে টেলিভিশনট কর্তৃপক্ষ।

তারা জানায়, ভারতীয় প্রতিষ্ঠান সাগর ফিল্মস প্রাইভেট লিমিটেডের নির্মিত পুরনো সেই সিরিজটিই প্রচার করবে জিটিভি। সপ্তাহে একাধিক দিন এটি প্রচার হবে।

আলিফ লায়লা ইসলামী সভ্যতার অন্যতম একটি সাহিত্য নিদর্শন। খলিফা হারুন-অর-রশীদের খিলাফতকালে রাজধানী বাগদাদের বিখ্যাত সাহিত্যিকরা লেখেন এই কাহিনি। যা পরবর্তীতে ‘আরব্য রজনী’ নামে সারাবিশ্বে খ্যাতি অর্জন করে।

এই সিরিজের প্রধান গল্প ও চরিত্রগুলোর মধ্যে রয়েছে- আলাদিনের জাদুর চেরাগ, আলী বাবা ও চল্লিশ চোর, আল্লাহর উপর আস্থাবান সাহসী নাবিক সিন্দবাদের যাত্রা, সাহসী যুবক জালাল তালেবর, অত্যাচারী ডাকাত কেহেরমান এবং মায়াময়ী জাদুকরী মালিকা হামিরার কাহিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451