বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

এমন বাজে ফিল্ডিং কখনও দেখিনি বাংলাদেশের: পাপন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৯ অক্টোবর, ২০১৬
  • ৩৬৩ বার পড়া হয়েছে

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে মাশরাফি-সাকিবদের সাথে বৈঠক করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। প্রথম ওয়ানডে হারার জন্য ব্যাটসম্যানদের ব্যর্থতাকেই দুষেছেন তিনি। ব্যাটিংয়ে নেমে ব্যাটসম্যানরা যেন উইকেট না বিলিয়ে ইনিংসের শেষ পর্যন্ত খেলে, ক্রিকেটারদের সেই পরামর্শই দিলেন ক্রিকেট বোর্ড সভাপতি। তার বিশ্বাস দ্বিতীয় ওয়ানডেতে আরো গোছানো ক্রিকেট খেলবে টাইগাররা।

আশা জাগিয়েও পারলো না বাংলাদেশ। ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে এমন সুযোগ বারবার আসে না। তিন শতাধিক রানের টার্গেট ব্যাট করতে নেমে ইমরুল-সাকিবের ব্যাটে জয়ের ক্ষণ গুনছিলও টাইগাররা। তারপরের চিত্রটা শুধুই দুঃস্বপ্নের। ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত প্রত্যাশিত জয়ের ম্যাচটি হারে রূপ নেয়।

তাইতো সাকিব-তামিমদের ভুল শুধরে দিতে দ্বিতীয় ওয়ানডের আগে টিম ম্যানেজম্যান্টের বৈঠকে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। টাইগারদের দায়িত্বশীল ইনিংস খেলার পরামর্শ বোর্ড সভাপতির।

নাজমুল হাসান পাপন বলেন, ‘কেউই ভাবেনি যে আমরা এই ম্যাচ হারতে পারি। রান রেট ৫ এর নিচে ও হাতে ছয়টি উইকেট। সিঙ্গেল সহজেই নেয়া যাচ্ছিল আর সেটা করতে পারলেই আমরা জিততে পারতাম। এখানে বড় শট খেলার কোন প্রয়োজনই ছিল না।’

‘আমি বলেছি, শেষের দিকে যারা ব্যাট করো তাদের শেষ করে আসতে হবে। ঝুঁকিপূর্ণ শট খেলার দরকার নেই। এই দায়িত্বটা তোমরা নিলে আমরা কোনো ম্যাচই হারবো না।’-যোগ করেন পাপন।

কথায় আছে। ক্যাচ মিস তো ম্যাচ মিস। প্রথম ওয়ানডেতে টাইগারদের গা ছাড়া ফিল্ডিং হতাশ করেছে সমর্থকদের। অন্তত ৩০ রান কম হলে তা মাশরাফিদের জয়ের পথ সুগম হতো।

পাপন বলেন, ‘আমরা অনেক খারাপ খেলেছি। আপনারাই বলেন ওমন তিনটি ক্যাচ কেউ ফেলে! এমন বাজে বাংলাদেশর ফিল্ডিং আমরা গেল দেড় দুই বছরে দেখিনি।’

একাদশে খুব বেশি পরিবর্তনের ব্যাপারে পক্ষপাতী নন নাজমুল হাসান। তার প্রত্যাশা প্রতিপক্ষের শক্তিমত্তাকে মাথা থেকে ঝেড়ে ফেলে ভয় ডরহীন ক্রিকেট খেলবে টিম বাংলাদেশ।

টিম বাংলাদেশ যতবারই চড়াই-উতরাইয়ের মধ্যে পড়েছে, বিসিবি সভাপতি নাজমুল হাসান চেষ্টা করেছেন মাশরাফিদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে। দেখার বিষয়, তার পরামর্শে এবার ইংলিশদের বিপক্ষে টিম বাংলাদেশের কামব্যাক করা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451