বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাত গভীর হলে হাতের কাছে যাকে পান, তাকে নিয়েই ফ্লার্ট করতে ব্যস্ত হয়ে পড়েন!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৯ অক্টোবর, ২০১৬
  • ৩৮১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া খুব শিগগিরই একটি অডিও টক শো অনুষ্ঠানের সঞ্চালিকা হিসেবে হাজির হতে যাচ্ছেন। বলিউডের বিভিন্ন তারকা থাকবেন নেহার সঙ্গে। নেহা ধুপিয়ার বিস্ফোরক এই টক শো’র নাম ‘নো ফিল্টার নেহা’। নাম থেকেই ধারণা করা যায় সাক্ষাৎকারটি হবে তারকার সামনে বিস্ফোরক সব প্রশ্ন ছুঁড়ে দিয়ে।
এদিকে, সাংবাদিক সম্মেলনে এই অনুষ্ঠানের ঘোষণা দেয়ার পর নেহা ধুপিয়াকে পড়তে হয়েছে এক অস্বস্তিকর প্রশ্নের মুখে। সাংবাদিকরা জানালো নেহাকে একটি প্রশ্ন করা হবে, এর উত্তর দিতে হবে কোনোরকম ফিল্টার ছাড়াই! অর্থাৎ সত্যি বলতে হবে! নেহার কাছে জানতে চাওয়া হয়েছিল কেমন হয় বলিউডের পার্টি? ঠিক কী কী ঘটে থাকে ওই পার্টিতে যা আমরা জানতেও পারি না?
নেহা নাকি সত্য কথাই বলেছেন। জানালেন, বলিউডের পার্টি রীতিমতো উপভোগ্য এক অনুষ্ঠান। বিশেষ করে সেই পার্টি যদি কারও বাড়িতে হয়। তিনি বলেন, প্রথম দিকে সব কিছু বেশ ছিমছাম থাকে! রাত ১১টার কাছাকাছি সবাই বেশ ভদ্রলোক, ঘুরছেন-ফিরছেন, সবার হাতে পছন্দের ড্রিংকস!
কিন্তু রাত বাড়ার সাথে সাথে ছবিটা পুরোপুরি বদলে যায়। নেহা বলেন, রাত ২টায় সব মুখোশ খসে পড়ে যায়। তখন যিনি যাকে হাতের কাছে পান, তার সঙ্গেই ফ্লার্ট করতে ব্যস্ত হয়ে পড়েন!
সাংবাদিকদের জিজ্ঞাসার সামনে নেহা বলেন, ভোর ৪টার কাছাকাছি শুরু হয় নাচ-গান! প্রথমে হালকা কোন মিউজিক, তারপরে রক-পপ হয়ে একেবারে বলিউডের নিজস্ব গান! সবাই নাচতে শুরু করেন। ধীরে ধীরে ক্লান্তি ভর করে। চারদিক শান্ত হতে থাকে।
এরপর নেহাকে জিজ্ঞেস করা হলো, সব তো শোনা হলো কিন্তু আপনি নিজে পার্টিতে কি করেন? নেহা হাসতে হাসতে বলেন, আমি থাকি ওই শেষের দলে! সকালে বাড়ি ফিরি! তবে হ্যাঁ, একাই ফিরি!


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451