বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নতুন বিজ্ঞাপনে আমব্রিন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬
  • ৩১৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : নতুন বিজ্ঞাপনে দেখা যাবে জনপ্রিয় মডেল ও উপস্থাপিকা আমব্রিনকে। বিজ্ঞাপনের পণ্যটি ফিনিস কোম্পানির ‘ফিনপিক টয়লেট ট্রিনার’। এটি নির্মাণ করবেন আলম আসাদ মিন্টু।

আগামী ১৫ ও ১৬ অক্টোবর বিজ্ঞাপনটির শুটিং হবে রাজধানীর উত্তরা ও পিংকসিটিতে। অনেকদিন পর নতুন চমক নিয়ে বিজ্ঞাপনটিতে হাজির হবেন লাক্স তারকা আমব্রিন। সেকারণে তার উচ্ছ্বাসের কমতি নেই।

আমব্রিন বলেন, ‘বিজ্ঞাপনের কনসেপ্টটি জানার পর খুব ভালো লেগেছে। তাছাড়া নির্মাতা মিন্টু ভাইয়ের নির্দেশনায় এর আগে একটি একই কোম্পানির ফিন ওয়াশিং পাউডারের বিজ্ঞাপনে কাজ করেছিলাম। সেটি বেশ আলোচনায় এসেছিলো। আশা করছি এবারে ফিনপিকের বিজ্ঞাপনটিতেও ভালো কিছু হবে। একইসাথে পণ্যটির প্রচারও বাড়বে।’

এদিকে, আমব্রিন বর্তমানে ব্যস্ত উপস্থাপনা নিয়ে। খুব শিগগির একটি বেসরকারি টিভি চ্যানেলের রান্না বিষয়ক একটি অনুষ্ঠান নিয়ে হাজির হবেন তিনি। এছাড়া তার উপস্থাপনায় দেশ টিভির ‘সিনেমা এক্সপ্রেস’ নামের একটি অনুষ্ঠান এরইমধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছে।

আমব্রিন জানালেন, আগামীতে তিনি আরো কয়েকটি বড় অনুষ্ঠানের উপস্থাপনা করতে যাচ্ছেন। বর্তমানে চলছে প্রাথমিক আলাপ-আলোচনা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451