বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আবাহনীর কাছে মোহামেডানের লজ্জার হার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৫ জুন, ২০১৬
  • ৪০১ বার পড়া হয়েছে

মোহামেডান সমর্থকেরা আজকের দিনটিকে ‘কালো দিন’ হিসেবেই ঘোষণা করতে পারে। ফুটবল হোক কিংবা ক্রিকেট—চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে হারটাই যেখানে লজ্জার বলে বিবেচনা করা হতো, সেখানে আজ তাদের ক্রিকেট দল হেরেছে ২৬০ রানে! ঢাকা প্রিমিয়ার লিগের ইতিহাসে এটি সর্বকালের সবচেয়ে বড় ব্যবধানে হারগুলো একটি তো অবশ্যই।

প্রথমে ব্যাট করে আবাহনী ৫০ ওভারে ৫ উইকেট ৩৭১ রান তুলে ফেলার পরপরই হার দেখছিল মোহামেডান। বিশেষ করে আবাহনীর শক্তিশালী বোলিংয়ের বিপক্ষে এই রান টপকানো? প্রত্যাশা একটু বাড়াবাড়িই। কিন্তু তাই বলে এমন অসহায় আত্মসমর্পণ। আবাহনীর পাঁড় সমর্থকও কি ভেবেছিলেন এমন জয়ের কথা?
লিটন দাসের ১৩৯, দীনেশ কার্তিকের ১০৯ আর সাকিব আল হাসানের ২৪ বলে ৫৭ রানের সুবাদে আবাহনীর ৩৭১ রানের সংগ্রহ ঢাকা প্রিমিয়ার লিগের রেকর্ড-সংগ্রহ। জবাবে ২৪.৩ ওভারে ১১১ রানে অলআউট মোহামেডান। মোহামেডানের ব্যাটিং গুঁড়িয়ে দিয়েছেন সাকিব। ব্যাট হাতে ফিফটির পর বল হাতে মাত্র ১৮ রানে ৫ উইকেট তুলে নিয়ে ‘শেষ’ করে দেন মোহামেডানকে।

মোহামেডানের পক্ষে সর্বোচ্চ ৩২ রান নাঈম ইসলামের। ২৬ এসেছে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। এই দুজনের দিকেই তাকিয়ে ছিল মোহামেডান—বড় ইনিংস খেলতে পারলেন না কেউই। আরিফুল হক করেছেন ১৭। সাকিবের পাশাপাশি মোসাদ্দেক হোসেন ও সাকলাইন সজীব নিয়েছেন ২টি করে উইকেট। তাসকিন আহমেদের সংগ্রহ একটি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451