শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুন্দরগঞ্জে প্রতীমা ভাংচুর করেছে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬
  • ৪৭৩ বার পড়া হয়েছে

শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে ঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুর্বৃত্ত কর্তৃক প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। জানা গেছে গত সোমবার দিবাগত রাতে উপজেলার পশ্চিম ছাপড়হাটী (কুশটারী) গ্রামের সুরজিত চন্দ্র বর্মনের বাড়ীর মা ভবানী দুর্গা মন্দিরের প্রতীমা ভাংচুর করে দুর্বৃত্তরা। তবে পূজা মন্ডপ ঘরে একটি চিঠি পাওয়া গেছে। তাতে নব্য জিএমবি নামে একটি সংগঠন প্রতিমা ভাংচুরের দায় স্বীকার করেছে।

মঙ্গলবার সকালে ওই বাড়ির লোকজন ভাংচুর করা প্রতিমা দেখে হতবিম্ব হয়ে পড়েন। খবর পেয়ে এএসপি রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত ইউএনও হাবিবুল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাইল হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, দীপক কুমার বাবলু, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের জেলা আহ্বায়ক শ্যামল কুমার দাস, সংশিষ্ট ইউপি চেয়ারম্যান কনক কুমার গোস্বামী ঘটনাস্থল পরিদর্শন করেন। মন্দির কমিটির সভাপতি সুরজিত চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক কমল চন্দ্র বর্মন জানান, আমাদের মন্দিরের সমস্ত মূর্তি ভাংচুর করেছে। কে বা কারা করেছে তা আমরা দেখিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451