বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় আফগানিস্তান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫১৬ বার পড়া হয়েছে

জয়ের কাছাকাছি এসেও প্রথম ম্যাচ জিততে পারেনি আফগানিস্তান। মাত্র ৭ রানে হেরে যায় তারা। তবে বাংলাদেশ সফরের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় আফগানিস্তান। দলটির লেগ স্পিনার রশিদ খান তেমনই প্রত্যাশা করেন।

সিরিজের দ্বিতীয় ম্যাচ জয়ে আশাবাদী রশিদ খান। আজ বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলেই হেরে যাই। আমার বিশ্বাস দ্বিতীয় ম্যাচে আমরা ভালো কিছু করতে পারব। সেই প্রত্যাশা নিয়েই আমরা মাঠে নামব।’

তবে কাজটি খুব একটা সহজ হবে বলে মনে করেন না এই আফগান লেগ স্পিনার, ‘বাংলাদেশ খুবই অভিজ্ঞ এবং ভারসাম্যপূর্ণ একটি দল। এই দলের বিপক্ষে জেতা খুবই সহজ হবে না। সে জন্য নিজেদের সামর্থ্যের সেরাটা দিয়েই খেলতে হবে আমাদের।’

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের দুই উইকেট নিয়েছিলেন রশিদ। বোলিংও করেছেন দুর্দান্ত। পাকিস্তানি তারকা শহিদ আফ্রিদিই তাঁর আদর্শ। এই সম্পর্কে রাশিদ খান বলেন, ‘শহিদ আফ্রিদিকে দেখেই মূলত আমার লেগ স্পিনার হওয়ার আগ্রহ জাগে। অবশ্য তাঁর সঙ্গে আমার কখনো দেখা বা কথাও হয়নি।’

আগামীকাল বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451