বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অপেক্ষায় থেকো -কাজী জুবেরী মোস্তাক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫০২ বার পড়া হয়েছে

অপেক্ষায় থেকো
কাজী জুবেরী মোস্তাক
♥♥
অপেক্ষায় থেকো প্রিয়া
বহুুক্রোশ পথ পায়ে মারিয়ে
রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে
আসছি আমি তোমার শহরে ৷
তুমিও কি আমার মতো করে
আমার অপেক্ষায় আছো বসে
চুপটি করে আনমনে,নির্জনক্ষণে
ভালোবাসার পশরা সাজিয়ে ?
শুনেছি আমি তোমাদের শহরে
সুখ ছড়িয়ে আছে সবার ঘরে
তাই দুঃখকে ছাড়পত্র দিয়ে
আসছি আমি তোমার শহরে ৷
তুমিও কি অপেক্ষাতে আছো বসে
সুখগুলোকে মুঠোয় বন্দী করে
মেঘের ভেলায় ভালোবাসা ছড়িয়ে
আমার আসার অপেক্ষায় পথ চেয়ে?
অপেক্ষায় থেকো প্রিয়া
আমি আসবো তোমাদের শহরে
হোক না তা মেঘের পালঙ্কে চরে
কিম্বা
তেরো নদী সাত সমুদ্র পার হয়ে
প্রণয়ের চুম্বন এঁকে দিতে আমি আসবো ৷


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451