বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

উপবৃত্তির অর্থআত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগে রাজাপুরের নারিকেলবাড়িয়া স্কুলের প্রধান শিক্ষককের বিরুদ্ধে মানববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৫৫ বার পড়া হয়েছে

ঝালকাঠি সংবাদদাতাঃ-ঝালকাঠির রাজাপুরের ৮৪ নং দক্ষিণ

নারিকেলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান

শিক্ষক আনোয়ারা খাতুনের বিরুদ্ধে অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও

উপবৃত্তির অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন করা হয়েছে।

গতকাল শনিবার সকালে স্কুল সংলগ্ন রাজাপুর-লেবুবুনিয়া সড়কের

হাজিরহাট এলাকায় অর্ধঘণ্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচির

অয়োজন করেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। মানববন্ধনে

বক্তব্য রাখেন অভিভাবক আবুবকর আকন জালাল হাওলাদার পলি বেগম,

সেলিনা বেগম, নুপুর বেগম ও নুর জাহান প্রমুখ। মানববন্ধন

কর্মসূচিতে ওই এলাকার শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও

এলাকাবাসী অংশ নেন। বক্তারা বলেন, ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান

শিক্ষক আনোয়ারা খাতুন উপবৃত্তির অর্থ কর্তন করে আত্মসাতসহ

নানা অন্যায়, অনিয়ম ও দুর্নীতি করে যাচ্ছে। এ বিষয়ে উপজেলা

শিক্ষা অফিসার এবিএম রফিকুল ইসলাম ও সহকারি শিক্ষা অফিসার

কিং ফয়সাল তদন্তে করে সত্যতা পেয়েও কোন ব্যবস্থা নিচ্ছে না।

তাই দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবিও জানান বক্তারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451