বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মেহজাবীন বছর শেষে সরকারি স্বীকৃতি পেয়ে খুশি 

অনলাইন ডেক্স
  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৫৮ বার পড়া হয়েছে
মেহজাবীন চৌধুরী

 

বিগত বছরগুলোর মতো এবারও সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা ট্যাক্স কার্ড পাচ্ছেন। এদের মধ্যে ছয়জন তারকা ২০২১-২২ করবর্ষে অভিনেতা-অভিনেত্রী ও শিল্পী ক্যাটাগরিতে সেরা করদাতার মর্যাদা পেয়েছেন।

অভিনেত্রী মেহজাবীনসহ তিনজন সেরা করদাতা হয়েছেন এবার। এটাকে বছরের শেষ প্রাপ্তি হিসেবে উল্লেখ করে ফেসবুকে এরকটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী।সেখানে সরকারিভাবে প্রদান করা ক্রেস্ট-এর ছবি ধরে রয়েছেন।

সেরা করদাতার কারণেই মেহজাবীনের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়েছে সরকারি তরফে। ছবিতেও দেখা গেল এই স্বীকৃতি পেয়ে বেশ খুশি অভিনেত্রী।

গত ১৮ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এক গেজেট প্রজ্ঞাপনে ২০২১-২২ করবর্ষে ব্যক্তি পর্যায়ে দেশের শীর্ষ করদাতাদের নাম প্রকাশ করেছে।

যেখানে অভিনেতা ও অভিনেত্রী ক্যাটাগরিতে সেরা করদাতার মর্যাদা পেলেন মেহজাবীন চৌধুরী, মাহফুজ আহমেদ ও পীযূষ বন্দ্যোপাধ্যায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451