বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝালকাঠিতে চাঁদা না দেয়ায় ট্রলার শ্রমিকদের মারধর, বিচারের দাবীতে দেড় ঘণ্টা ধর্মঘট

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩১ আগস্ট, ২০১৬
  • ৫৫২ বার পড়া হয়েছে

ঝালকাঠি সংবাদদাতাঃ- ঝালকাঠি পৌরসভা খেয়াঘাট ও

নলছিটিগামী নয়া রাস্তার খেয়াঘাটের ট্রলার চালকদের কাছে

দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় মরধর করা হয়েছে। ট্রলার চালকরা

বিচারের দাবীতে বুধবার সকাল সাড়ে ৮ টা থেকে ১০ পর্যন্ত দেড়

ঘণ্টা ধর্মঘট পালন করেছে।

মাঝি মাল্লা সমবায় সমিতির সাধারন সম্পাদক মোঃ হেমায়েত

ব্যাপারী জানান, নয়া রাস্তা মোড়ের তৈল ব্যবসায়ী মিজান দীর্ঘ

দিন ধরে সভাপতি বেলায়েত ব্যাপারীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা

দাবী করে। চাঁদার টাকা দিতে বিলম্ব হওয়ায় মঙ্গলবার রাত পৌনে ৮

টার দিকে ইজারাদার সাইদুল মাঝী, সভাপতি মোঃ বেলায়েত বেপারী

ও আমাকে (সম্পাদক হেমায়েত ব্যাপারী) মিজান আরো ৭/৮ জন

লোক নিয়ে অতর্কিত হামলা চালায়। পিটিয়ে আহত করলে সদর

হাসপাতালে চিকিৎসা নিতে আসি। এসময় মিজানের দোকান

ভাঙচুরের নাটক সাজিয়ে আমাদের নামে সদর থানায় মিথ্যা মামলা

দায়ের করে। আমরা এর বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে

দেড় ঘণ্টা ধর্মঘট পালন করি।

ধর্মঘট চলাকালীন বিপাকে পড়েন প্রতিনিয়ত চলাচলকারী

কয়েকশত যাত্রী। পোনাবালিয়া ইউনিয়নের রাজাপুর সরকারী

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাজমুন্নাহার বলেন, সকাল ১০ টার

মধ্যে স্কুলে উপস্থিত হতে হয়। ধর্মঘটের কারণে আটকা পড়েছি।

স্কুলে যেতে প্রায় সাড়ে ১১ টা বেঝে যাবে। অপেক্ষমান একাধিক

স্কুল শিক্ষকসহ যাত্রীরা আরো জানান, শ্রমিকদের ঘাম ঝড়ানোর

টাকায় চাদাবাজিতে ব্যর্থ হয়ে মারধর করেছে। এ জন্য মাঝি-

মাল্লারা ধর্মঘট করেছে। যে মেরেছে তার কিছু হবে কিনা জানি

না কিন্তু আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। মাঝি মাল্লা

সমবায় সমিতির সভাপতি মোঃ বেলায়েত বেপারী জানান, চাঁদা

না দেয়ায় আমাদের মারধর করে উল্টো আমাদের নামেই মিথ্যা মামলা

দায়ের করা হয়েছে। আমরা এর সুষ্ঠ বিচার ও মিথ্যা মামলা

প্রত্যাহারের দাবী জানাই। সুবিচার না পেলে আরো কঠোর

কর্মসূচী গ্রহণ করবো।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451