শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাবিতে কবি পুশকিনের প্রতিকৃতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ জুন, ২০১৬
  • ৩৯৮ বার পড়া হয়েছে

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে রাশিয়ার জাতীয় কবি আলেকসান্দর পুশকিনের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (০৭ জুন) বিকেলে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর কবির এ প্রতিকৃতি স্থাপন করেন।

অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী বলেন, আলেকসান্দর পুশকিন শুধু রুশ সাহিত্যের নয়, বিশ্ব সাহিত্যের মহান ব্যক্তিত্ব। এ মহান ব্যক্তিত্বের যে অবদান তা অনস্বীকার্য। এ দেশে রুশ সাহিত্যের নিখুত চর্চা হয়। এর মধ্যে অন্যতম পুশকিন।

‘ঐতিহ্যগতভাবে রাশিয়া আমাদের বন্ধুপ্রতিম দেশ। এ বন্ধুত্ব মুক্তিযুদ্ধের সময়ে শুরু হয়েছে। পরবর্তীতে সরকার গঠনেও রাশিয়া আমাদের সহায়তা দিয়েছে। এই অকুণ্ঠ সমর্থন দেশের জনগণ আজও স্মরণ করে।’

তিনি বলেন, কবি পুশকিনের প্রতিকৃতি স্থাপনের মাধ্যমে এ দেশে রুশ সাহিত্য চর্চা আরও বাড়বে। একই সঙ্গে এ সাহিত্য চর্চায় রাশিয়ান ভাষারও চর্চা হবে।

এ সময় ঢাবি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, মানববাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান, ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদ‍ূত আলেকসান্দর আই ইগনাতভ, ইউনিয়ন অব রাশিয়ান রাইটার্সেন সচিব আইগর নভোসেলভ, রাশিয়ান সেন্টার অব সায়েন্স অ্যান্ড ক্যালচার ইন ঢাকার পরিচালক আলেকসান্দর ডেমিন প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451