বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাজেট ৬২, আয় ৯৫৩ মিলিয়ন মার্কিন ডলার!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১০ নভেম্বর, ২০১৯
  • ৩৯৩ বার পড়া হয়েছে

প্রত্যাশার চেয়েও বেশি আয় করছে হলিউড ছবি ‘জোকার’। দর্শক ও চলচ্চিত্রবোদ্ধাদের প্রশংসায় সিক্ত এ ছবি। আর এর প্রভাব পড়েছে বক্স অফিসে। মুক্তির পর মাস পেরোলেও থেমে নেই জয়রথ।

গত ৪ অক্টোবর পুরো বিশ্বে মুক্তি পায় টড ফিলিপস পরিচালিত মনস্তাত্ত্বিক থ্রিলার ‘জোকার’। জোকিন ফিনিক্স অভিনয় করেছেন আর্থার ফ্লেক বা জোকারের ভূমিকায়। আর্থার আশির দশকের শুরুর দিকে গোথাম শহরের এক ব্যর্থ কৌতুক অভিনেতা। কাল্পনিক গোথাম শহর কেঁপে ওঠে জোকারের আতঙ্কে।

ফোর্বস সাময়িকীর বরাত দিয়ে ইন্ডিয়া টুডে প্রতিবেদনে জানিয়েছে, এরই মধ্যে আয়ে সমস্ত কমিক ছবিকে ছাড়িয়ে গেছে ‘জোকার’। মুক্তির পঞ্চম সপ্তাহে বিশ্বব্যাপী এ ছবির আয় দাঁড়িয়েছে ৯৫৩ মিলিয়ন মার্কিন ডলার। এই ছবির বাজেট মাত্র ৬২.৫ মিলিয়ন মার্কিন ডলার। বাজেটের তুলনায় ছবির আয় বিপুল।

জোকারের ট্রেইলার :

এদিকে, পরিচালক টড ফিলিপস ‘জোকার’-এর সিক্যুয়ালের প্রসঙ্গ তুললেও অভিনেতা ফনিক্স জানিয়ে দিয়েছেন, আর্থার ফ্লেক চরিত্রে তাঁকে আর দেখা যাবে না। এক চরিত্র দুবার করার পক্ষে নন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451