শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তবে কি টাইগার-দিশার ব্রেকআপ চূড়ান্ত?

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৬ জুন, ২০১৯
  • ৪৪৪ বার পড়া হয়েছে

বলিউডের অন্যতম আদুরে যুগল টাইগার শ্রফ ও দিশা পাটানি। যদিও হালের দুই তারকা কখনো আনুষ্ঠানিকভাবে প্রেমের ঘোষণা দেননি, তবে বি-টাউনের অনুরাগীমাত্রই জানেন তাঁদের ঘনিষ্ঠ সম্পর্কের কথা। প্রায়ই তাঁরা একসঙ্গে অন্তরঙ্গ সময় কাটান। লাঞ্চ বা ডিনার ডেটে হামেশাই ক্যামেরাবন্দি হন। এবার জোর গুঞ্জন, তাঁদের চূড়ান্ত সম্পর্কচ্ছেদ হয়েছে!

ভারতের বিনোদন সংবাদমাধ্যম পিংকভিলার বরাত দিয়ে ডিএনএ প্রতিবেদনে জানিয়েছে, ব্লকবাস্টার ‘বাঘি টু’ সিনেমায় জুটি বেঁধে প্রচারের আলোয় আসা দুই তারকা টাইগার ও দিশা আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে গেছেন।

টাইগার-দিশার সম্পর্কে উত্থান-পতন এর আগেও ছিল। প্রতিবেদনটি জানিয়েছে, সম্পর্কচ্ছেদের কথা তাঁদের ঘনিষ্ঠ বন্ধু ও ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত অনেকেই জানেন। দুই অভিনেতারই ঘনিষ্ঠ এক বন্ধু পোর্টালটিকে জানিয়েছে, ‘গত কয়েক সপ্তাহ টাইগার ও দিশার সম্পর্কটা সত্যিই ভালো যাচ্ছিল না। পরে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, আলাদা হয়ে যাবেন এবং শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাঁদের বিচ্ছেদ হয়ে গেছে।’

সূত্রটি আরো বলেছে, ‘কয়েক সপ্তাহ আগে তাঁরা পারস্পরিক সম্মতিতে সম্পর্কের ইতি টেনেছেন।’

চারপাশে কানাঘুষা চলছে, বিখ্যাত রাজনীতিক পরিবারের সন্তান আদিত্য ঠাকরের সঙ্গে দিশা পাটানির ঘনিষ্ঠতা বাড়ছে। কেউ কেউ বলছেন, এ কারণেই বিচ্ছেদের পথে পা বাড়িয়েছেন টাইগার শ্রফ। যদিও আরেকটি ঘনিষ্ঠ সূত্র বলছে, কারণ মূলত এটি নয়।

সূত্রের খবর, পারস্পরিক সম্মতিতেই এ বিচ্ছেদ। ছবি : সংগৃহীত

আরেকটি সূত্র ওই পোর্টালটিকে বলেছে, ‘দীর্ঘদিন ধরেই তাঁদের দূরত্ব ছিল। কিন্তু তাঁরা সেটি কাটিয়ে উঠতে চেয়েছেন, কারণ তাঁরা দুজন দুজনকে চেয়েছিলেন। এখন তাঁদের উপলব্ধি, প্রেমের সম্পর্কের চাইতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখাটাই ভালো হবে। পারস্পরিক সম্মতিতেই ব্রেকআপ হয়েছে এবং এই সিদ্ধান্তের পরেও তাঁদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।’

কিন্তু এক রাত আগেই তো টাইগার-দিশা ডিনার ডেটে গিয়েছিলেন, এ ব্যাপারে জানানো হলে সূত্রটি বলে, ‘জীবনের এই অধ্যায়কে ঠিকমতো সামলানোর মতো সক্ষমতা দুজনেরই রয়েছে। কিন্তু সত্যটা হলো, তাঁরা আর যুগল নন।’

টাইগার-দিশা কি প্রকাশ্যে বিচ্ছেদের কথা বলবেন? এমন প্রশ্নের জবাবে সূত্রটি বলে, ‘তাঁরা কখনো প্রকাশ্যে সম্পর্কের ঘোষণা দেননি। তাহলে কীভাবে ব্রেকআপের খবর দেবেন? তাঁদের দুজনেরই একই বন্ধুদল আছে, এখনো তাঁরা ঘনিষ্ঠ। শুধু পার্থক্য হলো, তাঁদের মধ্যে আর প্রেমের সম্পর্ক নেই।’

কিছুদিন আগে টাইগারের সঙ্গে নিজের রসায়ন নিয়ে একটি পোর্টালকে জানিয়েছিলেন দিশা পাটানি। বলেন, কোনো অনিশ্চয়তার মধ্যে না থেকে বন্ধুত্বের চেয়ে বেশি এমন সম্পর্কে জড়াতে চান তিনি। কিন্তু ‘ও খুবই ধীরগতির মানুষ। আমি ওর মন পাওয়ার চেষ্টা করে যাচ্ছি, বলেই যাচ্ছি। আমি জিমন্যাস্টিকস শিখেছি। একটি সিনেমা করেছি, যেখানে অগ্নিবলয়ের মধ্যে ঘুরেছিও। এরপরও ওর মন ভরল না। আমি আর কী করতে পারি?’

‘ও খুব ধীরগতির। কাউকে তো বরফটা ভাঙতে হবে, বলতে হবে। সে ভালো বন্ধু ঠিক আছে, কিন্তু আমি তো বন্ধুর চেয়ে বেশি কিছু হতে চাই। ওর মন পাওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু ওর সায় পাচ্ছি না,’ বলেন দিশা পাটানি।

টাইগার শ্রফকে সর্বশেষ ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’-তে দেখা গেছে। আর দিশা পাটানিকে সালমান খানের ‘ভারত’ সিনেমায় দেখা গেছে। সালমানের সঙ্গে তাঁর ‘স্লো মোশন’ গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451