শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শাহরুখ সত্যিই রোমান্সের রাজা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮
  • ৩৪৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

সদ্য মুক্তি পাওয়া হিন্দি চলচ্চিত্র ‘জিরো’ যতই দর্শক ও সমালোচকের কম ভোট পাক না কেন, শাহরুখ খানের হৃদয়ের বন্ধু করণ জোহর ভূয়সী প্রশংসা করেছেন। এ ছবির অভিনেতা শাহরুখ, ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মার অভিনয়ে উচ্ছ্বসিত জনপ্রিয় এ নির্মাতা।

শাহরুখের অনেক বছরের ঘনিষ্ঠ বন্ধু করণ। ‘জিরো’ সম্পর্কে লিখেছেন, ‘শাহরুখ খানের দুর্দান্ত অভিনয়ের জন্য জিরো অবশ্যই দেখতে হবে, শাহরুখ প্রমাণ করেছেন যে তিনি সত্যিই রোমান্সের রাজা! একজন অভিনেতা হিসেবে তাঁকে স্যালুট ও অঢেল অভিনন্দন!’

এ চলচ্চিত্রে ‘পিকে’ খ্যাত আনুশকা শর্মার অভিনয় প্রসঙ্গে করণ জোহর লিখেছেন, ‘চ্যালেঞ্জিং এই ভূমিকায় আনুশকা শর্মা অসামান্য বললেও কম বলা হবে।’ ‘জিরো’তে সেরিব্রাল পালসি রোগে আক্রান্ত নাসার বিজ্ঞানী আফিয়া ইউসুফজাই চরিত্রে অভিনয় করেছেন আনুশকা।

আর তারকা, মদে মত্ত ববিতা কুমারীর চরিত্রে অভিনয় করা ক্যাটরিনারও ভূয়সী প্রশংসা করেছেন করণ জোহর। বলেছেন, এই ছবিতে জীবনের ‘সেরা’ অভিনয় করেছেন ক্যাটরিনা।

করণ বলেছেন, ‘এই সিনেমায় ক্যাটরিনা কাইফ তাঁর জীবনের সেরা অভিনয় দেখিয়েছেন আমাদের। ব্যক্তিগত জীবনে সমস্যায় জর্জরিত সুপারস্টারের ভূমিকায় তিনি যেভাবে অভিনয় করেছেন, যেভাবে শরীরী ভাষায় অভিনয় প্রকাশ করেছেন, তা হৃদয়গ্রাহী ও বিশ্বাসযোগ্য। ক্যাটরিনার জবাব নেই!’

আর ‘প্রেম রতন ধন পায়ো’ অভিনেত্রী স্বরা ভাস্কর বলেছেন, জিরোর প্রতিটি মুহূর্ত তাঁর ভালো লেগেছে।

টুইট বার্তায় স্বরা লিখেছেন, ‘জিরোর প্রতিটি সেকেন্ড ভালো লেগেছে। আনন্দ এল রাই, শাহরুখ খান, হিমাংশু শর্মা আবার প্রমাণ করেছেন বলিউডের হিরো আর হিরোইনের সংজ্ঞাটা কী। একজন বামন ও হেরে যাওয়া ব্যক্তি এবং হুইলচেয়ারে বসা নায়িকা; সিনেমাটি তাঁদের এই শারীরিক প্রতিবন্ধকতাকে ঠেলে ওপরে উঠেছে।’

তবে চলচ্চিত্র সমালোচকরা এ সিনেমা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। শাহরুখ খানের অভিনয় নিয়ে অবশ্য সমালোচকরা বেশ উচ্ছ্বসিত।

চলচ্চিত্র সমালোচক শৈবাল চক্রবর্তী এক পর্যালোচনায় ‘জিরো’কে পাঁচের মধ্যে মাত্র দুই নম্বর দিয়েছেন। তিনি বলেছেন, ‘শাহরুখকে দোষ দেওয়া যাবে না। তিনি জিরোকে প্রাণবন্ত করে তুলতে সর্বস্ব দিয়েছেন, কিন্তু সব মিলিয়ে তাঁর তারকা ভাবমূর্তি জিতলেও শেষ পর্যন্ত হেরেছে জিরো।’

মুক্তির দিন ‘জিরো’ বক্স অফিসে সংগ্রহ করে ২০ কোটি ১৪ লাখ রুপি। আর পরদিন শনিবার সংগ্রহ করেছে ১৮ কোটি ২২ লাখ রুপি। দুদিনে মোট আয় দাঁড়াল ৩৮ কোটি ৩৬ লাখ রুপি। রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও কালার ইয়োলো প্রডাকশনের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন শাহরুখপত্নী গৌরী খান।

 

 

 

 

 

 

সূত্র : এনডিটিভি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451