বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

টি-টোয়েন্টি দলে চমক নেই ক্যারিবীয়দের বিপক্ষে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮
  • ৩২৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ঃ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। ১৫ সদস্যের এই দলে তেমন চমক নেই। ওয়ানডে সিরিজের দলটাই প্রায় রেখে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অবশ্য এই দলে জায়গা হয়নি ওয়ানডে সিরিজের দলে থাকা ব্যাটসম্যান ইমরুল কায়েসের। তবে গত আগস্টে খেলা সিরিজের দল থেকে বাদ পড়েছেন তিনজন। তাঁরা হলেন—সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত ও আবু জায়েদ রাহি। দলে  ফিরেছেন মোহাম্মদ মিঠুন ও সাইফউদ্দিন।

বাংলাদেশ সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।

সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর। পরে ২০ ও ২২ ডিসেম্বর সিরিজের বাকি দুটি ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, সাইফউদ্দিন, আবু হায়দার রনি ও আরিফুল হক।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451