বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জীবন্ত লাশের মর্গ-কাজী জুবেরী মোস্তাক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮
  • ৪৯৫ বার পড়া হয়েছে

জীবন্ত লাশের মর্গ

কাজী জুবেরী মোস্তাক
আজকে সময়ের মতোই সময়ও চলে যাচ্ছে
কপালের চৌকাঠেও ব্যর্থতারা খেলা করেছে ,
স্বপ্নবাজের স্বপ্নরা সব কোণঠাসা হয়ে গেছে
আর মনোবলও ভাটির দিকেই ছুটে চলেছে ৷
এসমাজ আজ যেন এক জীবন্ত লাশের মর্গ
সমাজপতিরা গড়ে মাদক আর সন্ত্রাসের দুর্গ ,
বুদ্ধিহীন করছে টকশো তাতে কত যুক্তিতর্ক
অথচ কতশত বেকার চাকুরী কোঠাতে ব্যর্থ ৷
ব্যর্থতার যত দায়ভার সবটা কপালকে দিয়ে
অর্জিত সার্টিফিকেটগুলো ছুঁড়ে ফেলে দিয়ে ,
জীবনের শেষ প্রান্তে আজকে আছি দাঁড়িয়ে
তবু আশাহত আশাগুলো সবই রাখি জিইয়ে ৷
এ সমাজ আজকে যেন পরিত্যাক্ত ডাস্টবিন
কর্পোরেট লোকেজনই নোংরা করে রাতদিন ,
আর আমজনতা তা সাফাই করছে প্রতিদিন
তবু কর্পোরেট মানুষরাই ভদ্র সাজে চিরদিন ৷
দুঃস্বপ্নের ভীরে স্বপ্নেরা আজও হারিয়ে যায়
কষ্টগুলো জড়িয়ে আছে যেন পরম মমতায়
জীবনও তার সব লেনদেনই বুঝে নিতে চায়
ভালোবাসা আর বিশ্বাস নিয়েই মরেতে চায় ৷

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451