বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অভিযোগ নেই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৪ জুলাই, ২০১৮
  • ৩৮৬ বার পড়া হয়েছে

অভিযোগ নেই

কাজী জুবেরী মোস্তাক
হে রাষ্ট্র তুমি কি পারবে আমার দায়ীত্ব নিতে ?
যদি না পারো তবে বলে দাও ,
নিজের দায়ীত্ব না হয় আমি নিজেই কাঁধে নিবো
তবুও তুমি দায় মুক্তই থাকো ৷
হে গণতন্ত্র তুমি কি পারবে সব অধিকার দিতে ?
যদি না পারো তবে বলে দাও ,
নিজের অধিকার না হয় নিজেই আদায় করবো
তবু তুমি অন্তত স্বতন্ত্র থাকো ৷
প্রিয় স্বাধীনতা তুমি কি পারবে স্বাধীনতা দিতে ?
যদি না পারো তবে বলে দাও ,
না হয় আমি মুখ বুজেই অন্যায় অবিচার সইবো
তবু তুমি স্বাধীনভাবে থেকো ৷
মাননীয় রাষ্ট্র যন্ত্র কি আমার অভিভাবক হবে ?
যদি না হয় কোন আপত্তি নেই ,
আমি না হয় অভিভাবকহীন একাকী থাকবো
তবু সে মুখে কুলুপ এঁটে থাক ৷

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451