সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

সেদিন কি করবে 

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৯ জুলাই, ২০১৮
  • ৫৫৪ বার পড়া হয়েছে

সেদিন কি করবে 

কাজী জুবেরী মোস্তাক

তোমার পাপতো পাহাড় ছাড়িয়ে আকাশে
তবু তুমি চলছো দিব্যি বুক ফুলিয়ে সদর্পে
এ দর্প তোমার থাকবেনা ঠিক ভেঙে যাবে
কতো পাপ করলে নিজেকে পাপী ভাববে ?
ইট মারলে পাটকেল খেতে হয় গেছো ভুলে
নির্দিধায় তাই করছো অন্যায় হেসে-খেলে ,
এতোটা অন্যায় করেও দিব্যি যাচ্ছো ভুলে
অনুতপ্ত হবে আর কতোটা অন্যায় করলে ?
যে উঠোনে আজ তোমার অপকর্ম চলছে
সে উঠোনে অনেক পূর্বসূরি ঘুমিয়ে গেছে ,
তোমার পরেও অনেকেই আসবে এখানে
ঠিক একই ভাবে এ উঠোনে হারিয়ে যাবে ৷
অপরাধগুলোও করছো দিব্যি অন্তরালে
আবার মুখোশের অারালে মুখও লুকালে  ,
যেদিন তোমার কর্মের মুখোশ খুলে যাবে
সে দিন কোন অন্তরালে নিজেকে লুকাবে ?
তুমিই নাকি সাধু এতো অপরাধের পরেও
আবার মিথ্যে গুণ-কীর্তনেরই কতো যাদুও ,
কোনদিন যদি তর্জনী উঠে আমার পক্ষেও
সেদিনই দেখবো কি করে নিজেকে বাঁচাও ?

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451