মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাটোরে ডোবা থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮
  • ৪৭৪ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি,
নাটোরে ডোবা থেকে জহির উদ্দীন (৫৫) নামের এক ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার
করেছে পুলিশ।
বৃহষ্পতিবার (০৫ জুলাই) সকালে সদর উপজেলার ছাতনী বুড়িবটতলা এলাকার একটি
পরিত্যাক্ত ডোবায় ইজিবাইক চালকের মৃতদেহ ভাসতে দেখা যায়। জহিরের বাড়ি শহরের
তেবাড়িয়া এলাকায়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দীন আহমেদ, জহিরের পরিবার
ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন জহির। বুধবার দিনভর পরিবার
ও আতœীয়স্বজন জহিরের খোঁজ করে। পরে আজ বৃহষ্পতিবার সকালে ৮টার পর ছাতনী
বুড়িবটতলা সংলগ্ন একটি পরিত্যাক্ত ডোবায় একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা।
পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে। এসময়
মৃতদেহটি নিখোঁজ ইজিবাইক চালক জহিরের বলে নিশ্চিত হয়। মৃতদেহটি বর্তমানে
নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ধারনা করা হচ্ছে
ইজিবাইকটির জন্যই এ হত্যাকান্ড ঘটানো হয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দীন আহমেদ আরো
জানান,‘ ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। মামলা হওয়া সাপেক্ষে তদন্ত করে হত্যাকারীদের
খুঁজে বের করার চেষ্টা করা হবে বলে জানান তিনি।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451