শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

মামলা প্রত্যাহার করবেন মাহি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১০ জুন, ২০১৬
  • ৩৯৩ বার পড়া হয়েছে

ঢাকা: চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার বন্ধু শাওনের পরিবারের মধ্যে সমঝোতা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মাহি তার স্বামী পরিচয়ধারী বন্ধু শাওনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহার করে নেবেন।

অন্যদিকে শাওন জেল থেকে বের হয়ে আর কোন ঝামেলা সৃষ্টি করবে না, এই মর্মে দুই পরিবারের মধ্যে রোববার সন্ধ্যায় সমঝোতা হয়েছে। এই তথ্য জানান নায়িকা মাহিয়া মাহি।

উল্লেখ্য, গত ২৫ মে সিলেটের কম্পিউটার প্রকৌশলী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিয়ে হয় মাহির। এরপর ২৭ মে বন্ধু শাওনের সঙ্গে মাহির অন্তরঙ্গ কিছু ছবি প্রকাশ হয় অনলাইনে।

বিনা অনুমতিতে ব্যক্তিগত ছবি অনলাইনে প্রকাশের জন্য শাওনের বিরুদ্ধে সাইবার ক্রাইমের অভিযোগ এনে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন মাহি।

এই মামলায় শাওনকে গ্রেফতার করে পুলিশ। পরে শাওন দাবি করেন মাহি তার বিবাহিত স্ত্রী। এর পক্ষে আদালতে মাহি-শাওনের বিয়ের কাবিননামা দেখান শাওন। এই অবস্থায় দুই পক্ষের সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধান করার চেষ্টা হচ্ছে। এখন আইনজীবীর সঙ্গে কথা বলে মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করবেন মাহি ও শাওনের পরিবার।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451