মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধি,
নাটোরের লালপুর উপজেলার ক্ষুদ্র-নৃত্বাত্ত্বিক জাতি গোষ্ঠির ১০০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা
উপকরণ বিতরণ করা হয়।
বুধবার (২৭ জুন) দুপুরে লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নজরুল
ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানিকভাবে প্রতিটি ছাত্র/ছাত্রীর হাতে বাংলাবানান অভিধানসহ
৩টি অভিধান ও একটি করে স্কুল ব্যাগ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন, উপজেলা
নির্বাহী আফিসারের সহধর্মিনী ও আব্দুলপুর সরকারী কলেজের প্রভাষক নিগার উম্মে রেশমা
এ্যামী, উপজেলা প্রকৌশলী রাজু আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার ইয়াকুব আলী,
সমাজসেবা অফিসার তানভীর বুলবুল খাঁনপ্রমুখ।