মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নলছিটিতে জাতীয় শোক দিবস পালিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৫ আগস্ট, ২০১৬
  • ৩৬৬ বার পড়া হয়েছে

 

ঝালকাঠি সংবাদদাতাঃ-নলছিটিতে যথাযথ মর্যাদায় স্বাধীনতার মহান ¯’াপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার সকাল থেকে র‌্যালী, চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা এবং আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করে সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও উপজেলা আ’লীগ। সকালে নলছিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি শোক র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাই স্কুল মাঠ প্রঙ্গনে শেষ হয়। পরে নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পঅর্পণ করেন। এর পরেই হাই স্কুল হল রুমে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা হয়। এতে উপজেলা আ’লীগের সভাপতি ও পৌরমেয়র তছলিম উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইউনুস লস্কর, বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ কামরুল হুদা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাছরিন, নলছিটি থানার (ওসি) একেএম সুলতান মাহমুদ, উপজেলা আ’লীগের সি. সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা খন্দকার মজিবুর রহমান প্রমুখ। এতে উপজেলা আ’লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন। এসময় নলছিটি উপজেলা যুব উন্নয়ন দপ্তরের মাধ্যমে প্রশিক্ষিত যুবদের বাস্তব প্রকল্পের বিপরীতে ১৪ জন যুবকের মাঝে প্রতিষ্ঠিত যুব ঋণের চেক প্রদান করা হয়। এছাড়াও শোক দিবস উপলক্ষে নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন পরিষদ মাঠে ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বা”চু’র সভাপতিত্বে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি পালিত হয়। দপদপিয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধার সভাপতিত্বে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এছাড়াও নলছিটি ডিগ্রী কলেজ, নাঙ্গুলী নিজামিয়া দাখিল মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে শোক দিবস পালিত হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451