বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাটোরে বাঁশ বাগন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৩ জুন, ২০১৮
  • ২৮২ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি,
নাটোরের দত্তপাড়া এলাকার একটি বাঁশ বাগান থেকে অটোরিক্সা চালক সাগর হোসেন
নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে করেছে থানার পুলিশ। শনিবার সকালে সদর
উপজেলার দত্তপাড়া এলাকার আব্দুল মজিদের বাঁশ বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত
সাগর হোসেন ওই এলাকার আব্দুল গফুরের ছেলে।
নাটোর সদর থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও নিহতের মা রহিমা বেগম জানায়,
সাগর হোসেন পেশায় একজন অটোরিক্সা চালক। শুক্রবার শারীরিক সমস্যার কারণে সে
অটো চালাতে বের হয়নি। রাতে সাগর তার মায়ের কাছে ১শ’ টাকা চায়। কিন্তু দরিদ্র মা
সেই টাকা দিতে অপারকতা প্রকাশ করে।
এসময় সাগর তার মায়ের ওপর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর রাতে আর সাগর
ফিরে আসেনি। রাতে বাড়ির আশেপাশে তার খোঁজ খবর করেও তার কোন সন্ধান পাওয়া
যায়নি। পরে আজ শনিবার সকালে এলাকাবাসী সাগর হোসেনের বাড়ির অদূরে আব্দুল
মজিদের বাঁশ বাগানের ভিতর দিয়ে চলাচল করার সময় বাঁশ বাগানে একটি মৃতদেহ
ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
পরে সাগর হোসেনের মা লাশটি দেখে তার ছেলের বলে সনাক্ত করে। লাশটি ময়নাতদন্তের জন্য
নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451