মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধি:
্য়ঁড়ঃ;ঞৎধহংভড়ৎসরহম মড়াবৎহধহপব ঃড় ৎবধষরুব ঃযব ংঁংঃধরহধনব ফবাবষড়ঢ়সবহঃ মড়ধষ্য়ংঁড়ঃ; এই প্রতিপাদ্য
কে সামনে নিয়ে নাটোরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে
আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস ২০১৮ পালিত হয়েছে।
আজ শনিবার (২৩ জুন) সকালে নাটোর জেলা প্রশাসনের আয়োজনে শহরের মাদ্রাসা
মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ন
সড়কসমূহ প্রদক্ষিণ করে নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে
জেলা প্রশাসকের সম্মেলন রুমে অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামানের
সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা প্রশাসক শাহিনা
খাতুন। অন্যান্যের মধ্যে ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী
প্রমুখ। আলোচনা সভা শেষে শ্রেষ্ট কর্মকর্তা-কর্মচারীদের হাতে সম্মননা স্মারক তুলে
দেন নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন। এসময় নাটোর জেলা প্রশাসনের বিভিন্ন
দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।