বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঘাম ঝরানো জয়ে টিকে রইল স্পেন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮
  • ২৯৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ- 

ইরান যেভাবে স্পেনকে চেপে ধরে খেলল তাতে এবারের বিশ্বকাপে আগ বাড়িয়ে কোনো দলকেই এগিয়ে রাখার উপায় নেই। শেষ পর্যন্ত অবশ্য অভিজ্ঞতারই জয় হলো। ইরানকে ১-০ গোলে হারিয়েছে স্পেন। এই জয়ে শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে ভালোভাবে টিকে থাকল রামোস-ইনিয়েস্তারা।

এই ম্যাচে হারলেও দ্বিতীয় রাউন্ডে ওঠার সমীকরণে থাকছে ইরানের নামও।  সেজন্য শেষ ম্যাচে জিততেই হবে এশিয়ার দলটিকে। আর পরের ম্যাচে স্পেন যাতে জয় না পায় সেজন্য দোয়াও করতে হবে ইরানকে।

কাজান অ্যারেনায় ম্যাচের প্রথম এক ঘন্টা ছিল স্পেনের। ইরানকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে থাকেন কস্তা-সিলভারা। তবে কাজের কাজটি করতে পারছিল না স্পেন। ইরানের লাল দূর্গ কিছুতেই ভেদ করতে পারছিল না সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দলটি। প্রথমার্ধটা ছিল গোলশূণ্য।

দ্বিতীয়ার্ধেও মানবপ্রাচীর বজায় রাখে ইরান। তবে এই অর্ধে আর স্পেনকে থামানো সম্ভব হয়নি। ম্যাচের ৫৪তম মিনিটে ইরানের রক্ষণভাগের ভুলে গোল পেয়ে যান দিয়োগো কস্তা। আন্দ্রেস ইনিয়েস্তার পা থেকে বল পেয়ে গোলমুখে বল দেন কস্তা। তবে ইরানের রক্ষণভাগের ফুটবলার ক্লিয়ার করতে গেলে সেটি কস্তার পায়ে লেগে জালে জড়িয়ে যায়।

গোল হজম করার পরই ঝেড়ে জেগে ওঠে এশিয়ান পরাশক্তি ইরান। কাজের কাজটিও করে ফেলেছিল দলটি। ৬৪ মিনিটেই এজাতোলাহির গোলে সমতায় ফেরে দলটি। তবে স্প্যানিশ ফুটবলারদের দাবির মুখে ভিডিও এসিস্ট্যান্ট রেফারির সহায়তায় নেন রেফারি। রিপ্লেতে দেখা যায় অফ সাইড থেকে গোলটি হয়েছে সেই কারণে গোলটি বাতিল করা হয়।

৮৩ মিনিটে গোল পেতে পারত ইরান। আমিরির দুর্বল হেডটি গোলবারের উপর দিয়ে চলে গেলে আশাভঙ্গ হয় ইরানের। শেষ পর্যন্ত ১-০ গোলের স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে স্পেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451