শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শেষ মহূর্তে জমজমাট কাহালুর ঈদ মার্কেট

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জুন, ২০১৮
  • ২৮৭ বার পড়া হয়েছে
শেষ মহূর্তে জমজমাট কাহালুর ঈদ মার্কেট

 

মোঃ ফাহিম আহম্মেদ রিয়াদ (বগুড়া প্রতিনিধি)ঃ আর মাত্র কদিন বাদেই ঈদ।
মুসলমানদের এই ঈদের আনন্দ ভাগাভাগি করতে সবার নিচ্ছেন প্রস্তুতি। যার
যেমন সামর্থ তা দিয়েই সাধ্য মতো করছেন ঈদ মার্কেট। ঈদের দিন যতই
ঘনিয়ে আসছে কাহালু উপজেলার মার্কেট গুলোতে ক্রেতাদের হুমড়ি খাওয়া
ভীর ততই বাড়ছে। কাহালু পৌর সদরসহ উপজেলার ছোট-বড় সব মার্কেট ও
হাটা-বাজার গুলো ক্রেতার ভীরে সরগরম হয়ে উঠেছে। কিশোর-কিশোরী থেকে
শুরু করে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ঈদের কেনাকাটার জন্য মহা-ব্যাস্ত হয়ে
পড়েছেন। কাপড়-চোপড়, জুতা-সান্ডেল ও কসমেটিকের দোকান গুলোতে
মানুষের তীল ধরনের ঠাঁই নেই। টেইলার্স গুলোতে ঈদের কাপড়-চোপড় তৈরীর
অর্ডার নেওয়া অনেক আগেই একপ্রকার বন্ধ হয়ে গেছে। তারপরে ঈদের জামা-
কাপড় ডেলিভারী দিতে হিমশিম খাচ্ছে টেইলার্স মালিক-কর্মচারীরা।
অধিকাংশ দোকানেই কাপড়-চোপড়সহ বিভিন্ন জিনিষপত্রের দাম বেশী
হাকলেও ক্রেতার মধ্যে নেই কোনো বিরূপ মনোভাব। দাম যাই হাক ঈদের জন্য
সবাই চায় পছন্দের জিনিসপত্র। গত কয়েক দিনের প্রচন্ড গরমে অত্র উপজেলার
মানুষের দুর্ভোগ চরমে পৌছলেও সেই খেয়াল লক্ষ করা যায়নি ঈদ মার্কেট
করতে আসা মানুষজনের মধ্যে। সকলেই ঈদের আনন্দ উপভোগ করতে গরম
উপেক্ষা করে, শরীর ভিজিয়ে পাল্লা দিয়ে করছেন ঈদ মার্কেট। তাদের মধ্যে
নেই অস্বস্তিকর মনোভাব। বিভিন্ন দোকানপাটে গিয়ে বিক্রেতাদের কাছে
জানা গেছে অনেক ভালো বেচা-কেনা হচ্ছে। অনেকে ক্রেতার ভীর সামাল
দিতেই রীতিমতো হিমশিম খাচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451