বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২০২১ সালে আইটি খাতে ১ মিলিয়ন কর্মসংস্থান, টার্গেট বছরে ৫ বিলিয়ন ডলার: প্রতিমন্ত্রী পলক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১১ জুন, ২০১৮
  • ৫৬৮ বার পড়া হয়েছে

 

নাটোর জেলা প্রতিনিধি:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমান সরকার
দেশকে হার্ডওয়্যার ও সফটওয়্যার ম্যানুফ্যকচারিং হাব হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। এ
লক্ষ্যে দেশে হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন করছে। এর ফলে
২০২১সালে আইসিটি সেক্টরে এক মিলিয়ন কর্মসংস্থান নিশ্চিতের মাধ্যমে বছরে ৫
বিলিয়ন মার্কিন ডলার অর্জন করতে চায়। এরই অংশ হিসেবে নাটোরের সিংড়ায়
ইনকিউবেশন সেন্টার, টেকন্যিকাল ট্রেনিং সেন্টার ও টেকন্যিকাল স্কুল কলেজ প্রতিষ্ঠার
কাজ শুরু হয়েছে।
সোমবার (১১ জুন) দুপুরে নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নে শেখ কামাল
আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্থর স্থাপনশেষে এক সুধী
সমাবেশে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার আইটি সেক্টরে নানারকম ইনোভেশনের অংশ
হিসেবে বিশ্বমানের প্রশিক্ষণের মধ্যদিয়ে একুশ শতকের উপযোগি দক্ষ মানবসম্পদ গড়ে
তুলছে। সিংড়ায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের
নির্মাণকাজ সমাপ্ত হলে এখান থেকে প্রশিক্ষণ নিয়েই তরুণ তরুণীরা তৈরী করবে
বিশ্বমানের সফটওয়্যার।
অনুষ্ঠানে অনান্যের মধ্য বক্তব্য রাখেন শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন
সেন্টার প্রকল্পের পরিচালক গৌরিশংকর ভট্টাচার্য, সিংড়া পৌর মেয়র জান্নাতুল
ফেরদৌস, স্থানীয় চেয়ারম্যান লুৎফুল হাবীব রুবেল প্রমুখ।
উল্ল্যেখ্য, সিংড়াসহ দেশের ৭টি স্থানে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন
সেন্টার স্থাপন প্রকল্প গ্রহন করেছে সরকার যেখানে প্রতিটি ৩৫,৫০০ বর্গফুট
আয়তনবিশিষ্ট ভবন ও সহায়ক অবকাঠামো নির্মাণ করা হবে যেখানে ১৫ হাজার জনকে
আইটি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451