মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

পীরগঞ্জের বাদশা লিচু চাষে সাবলম্বী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮
  • ৩২০ বার পড়া হয়েছে

 

জাকির হোসেন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও)ঃ চলতি মৌসুমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের লিচু
বাগান গুলোর গাছে গাছে দেখা যাচ্ছে লিচু। লক্ষ লক্ষ টাকার লিচু বিক্রি করে সাবলম্বী হয়ে
আয়ের স্বপ্ন দেখছেন লিচু চাষীরা। এরই মধ্যে ভাকুড়া গ্রামের সাইফুর রহমান বাদশা ৫টি
লিচু বাগান ও ৫টি আম বাগান শুরু করে এ বছর তিনি পর্যাপ্ত পরিমাণ লিচু ও আম বিক্রি করে
স্বাবলম্বী হয়ে লক্ষ লক্ষ টাকা আয় করছে। আর এভাবে লিচু ও আম চাষে স্বাবলম্বী দেখে এলাকাবাসীর
মধ্যে লিচু ও আম চাষের আগ্রহ দিন দিন বেড়েই চলছে। বর্তমান লিচুর পুরো মৌসুম এ সময়
সারা দেশে লিচু বাগানের লিচু সংগ্রহে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। আর এসব লিচু
বাজারে পাইকারী দরে বিক্রি চলছে। এ ব্যাপারে বাগান মালিক সাইফুর রহমান বাদশা জানান,
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স পাস করার পর একটি কলেজে শিক্ষকতার কাজে যোগ দেই
কিন্তু বিল বেতন না পাওয়ায় দীর্ঘ দিন বেকার থাকার পর আমি এ বাগানগুলো করার পরিকল্পনা নেই।
এখন কয়েক লক্ষ টাকার লিচু বিক্রি করে বেশ আমি স্বাবলম্বী। পীরগঞ্জ বটতলা ফলমূল ব্যবসায়ী
কামাল হোসেন বলেন, বর্তমান লিচুর দাম ভাল, বাজারে ১শত লিচু ৩ হতে ৫শত টাকা দরে বিক্রি
হচ্ছে। পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল কালাম আজাদ জানান, গত বছরের
তুলনায় এ বছর পীরগঞ্জে লিচুর বাম্পার ফলন হয়েছে, কৃষক লিচু চাষে বেশ স্বাবলম্বী হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451