মোঃ রুহুল আমীন, আত্রাই প্রতিনিধি,
নওগাঁর আত্রাইয়ে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভার আয়োজন
করা হয়েছে। রবিবার বিকালে উপজেলা চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্তের
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ -০৬ আসন (আত্রাই- রাণীনগর) সংসদ
সদস্য মোঃ ইসরাফিল আলম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান আলহাজ্ব
এবাদুর রহমান।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদলের সঞ্চালনায় সভায় উপস্থিত
ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আওয়ামী লীগের সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান
আক্কাছ আলী, প্রচার সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আফছার আলী প্রামানিক, চেয়ারমান আব্দুস শুকুর,
নাজমুল হক নাদিম, যুগ্ন সাধারণ সম্পাদক বরুন কুমার সরকার, শ্রমিক লীগ নেতা আব্দুস সালাম, সরদার
শোয়ব, ছাত্রলীগ নেতা আব্দুল কুদ্দুস, রবিউল ইসলাম চঞ্চল প্রমুখ।