নাটোর প্রতিনিধি ঃ নাটোরের লালপুরে পিছিয়ে পড়া অতি দরিদ্র জনগোষ্ঠির মাঝে
ঢেউটিন ও গরু বিতরণ করেছে বেসরকারী প্রতিষ্ঠান ব্র্যাক। মঙ্গলবার ব্র্যাকের উদ্যোগে
২৫ জন হতদরিদ্র পিছিয়ে পড়া ভুক্তভুগির মাঝে ঢেউটিন ও ৭ জন ভুক্তভুগির মাঝে গরু
বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। এসময় অন্যান্যেও মধ্যে উপস্থিত
ছিলেন ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান।