শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় ৫ জন যাত্রী নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৩ মে, ২০১৮
  • ২৬৬ বার পড়া হয়েছে

 

মোঃ ফাহিম আহম্মেদ রিয়াদ – (বগুড়া) প্রতিনিধি ঃ বুধবার সকাল ৯ টার দিকে বগুড়ার
শাজাহানপুরের পারতেখুর এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে ট্রাকের ধাক্কায় লেগুনার ধাক্কা
লাগে। এ সময় ঘটনাস্থলে নিহত হয় ৫ যাত্রী এবং আহত হয়েছেন আরও ৭ জন। তাদেরকে
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন বগুড়া সদরের কুকরুল গ্রামের বেসরকারি সংস্থা টিএমএসএসের অডিট
অফিসার আরিফুল ইসলাম সুমন (২৮), নন্দীগ্রাম উপজেলার নিমগ্রাম পূর্বপাড়ার
মোখলেসুর রহমান (৫২), একই উপজেলার চাকলমা গ্রামের রমজান আলী (৬০), শাজাহানপুর
উপজেলার খাদাস পশ্চিমপাড়ার ব্যবসায়ী আনোয়ার হোসেন (৫০) ও শেরপুরের ফিকিন্দা
গ্রামের ফারুক হোসেন (৩০)। প্রত্যক্ষদর্শীরা জানায় বগুড়ার শাকপালা ছেড়ে আসা
নন্দীগ্রামগামী একটি যাত্রীবোঝাই লেগুনা (হিউম্যান হল্যার) বুধবার সকাল ৯টা ১০
মিনিটে শাজাহানপুরের পারতেখুর এলাকায় মহাসড়কে পৌঁছে। এ সময় নন্দীগ্রাম
থেকে আসা একটি খালি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সামনে থেকে লেগুনাকে ধাক্কা
দেয়। এতে লেগুনার হেলপারসহ অন্যান্য যাত্রীরা আহত হয়। তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক
হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৫ জন জন মারা যায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451