বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

বড়াইগ্রামে ছুরিকাঘাত করে লক্ষাধিক টাকা লুট, আহত গৃহবধূর মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২২ এপ্রিল, ২০১৮
  • ২৫৩ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের দক্ষিণ মাঝগাঁও গ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত
গৃহবধূ নার্গিস বেগম (৪৫) রবিবার (২২ এপ্রিল) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দরজা
ভেঙ্গে ঘরে ঢুকে ওই গৃহবধূকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে নগদ এক লক্ষ দশ হাজার টাকা
নিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন স্থানীয় গ্রাম্য চিকিৎসককে ডেকে আনলে
চিকিৎসক ক্ষত স্থানে সেলাই দেয়। পরের দিন অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী
মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার মৃত্যু ঘটে। নিহত
নার্গিস বেগম দক্ষিণ মাঝগাঁও গ্রামের রেজাউল করিমের স্ত্রী ও তিন সন্তানের জননী।
ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল আলীম জানান, নতুন বাড়ি নির্মাণ করার জন্য
নার্গিসের স্বামী রেজাউল করিম বাগানের বিভিন্ন গাছ বিক্রি করে এক লক্ষ দশ হাজার
টাকা ঘরে রেখেছিলেন। শুক্রবার সন্ধ্যার দিকে রেজাউল করিম বালু কিনতে বনপাড়া বাজারে
গেলে এবং বাড়িতে অন্য কোন সদস্য না থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙ্গে ঘরে
ঢুকে। এতে বাধা দিলে দৃর্বৃত্তরা ওই নারীর তলপেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে
টাকাগুলো নিয়ে দ্রুত পালিয়ে যায়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খাঁন জানান, ধারণা করা হচ্ছে
টাকাগুলো ঘরে আছে এ বিষয়ে দুর্বৃত্তরা নিশ্চিত ছিলো। তবে কারা এ ঘটনার সাথে
জড়িত তা কেহ বলতে পারেনি। তবে পুলিশ দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451