বিনোদন ঃ-
এই জুটিটা এখন বলিউডে সবচেয়ে আলোচিত। অমিতাভ বচ্চন আর ঋষি কাপুর। তাঁরা জুটি বেঁধে আসছেন নতুন একটি কমেডি ড্রামাতে। ছবির নাম ‘১০২ নট আউট’। ছবিটিতে অমিতাভকে বাবার চরিত্রে আর ঋষি কাপুরকে ছেলের চরিত্রে দেখা যাবে।
সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির একটি গান ‘বাদুম্বা’র টিজার। পূর্ণাঙ্গ গানটি আগামী ১৯ এপ্রিল মুক্তি পাবার কথা রয়েছে। আর ছবিটি আসছে আগামী ৪ মে।
‘বাদুম্বা’ গানটিতে কণ্ঠ দিয়েছেন স্বয়ং অমিতাভ বচ্চন। মজার এই গানটির টিজার নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, জুম্বা জুম্বা বাদুম্বা।
আসুন, আমরাও উমেশ শুক্লা পরিচালিত ছবিটির এই মজার গানের টিজার দেখে নিই।
সূত্র : ডিএনএ
[vsw id=”U1OjeCB9dRY” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]