রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাটোরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮
  • ২৫০ বার পড়া হয়েছে

মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধি:
‘শেখ হাসিনার বারতা, নারী পুরুষের সমতা, সময় এখন নারীর, উন্নয়নে তারা বদলে
যাচ্ছে গ্রাম- শহরের কর্মজীবনধারা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক
নারী দিবস উপলক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা ভিশা’র সহযোগীতায় নাটোরের লালপুর
উপজেলা প্রশাসন বৃহস্পতিবার (০৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও
বিআরডিবি হলরুমে আলোচনা সভা করে। উপজেলা নির্বাহী অফিসার নজরুল
ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন নাটোর-১
(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। বিশেষ
অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, সহকারি কমিশনার (ভূমি)
আবু তাহির, লালপুর থানার ওসি আবু ওবায়েদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি
আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, উপজেলা কৃষি অফিসার
হাবিবুল ইসলাম খাঁন, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলা হাফিয়া, ভিশা’র নির্বাহী
পারিচালক আইয়ুব আলী, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি সংগঠক রাখিয়া
খাতুন প্রমুখ। এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন
কর্মসূচি (সিইপি) এর নাটোর সদর উপজেলার হয়বতপুর শাখার আয়োজনে (০৮ মার্চ)
সকালে উপজেলার হয়বতপুর লক্ষীপুর খোলাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চত্বরে মানবন্ধন ও
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির এফ,ও
(সি.ই.পি) রোজিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হয়বতপুর এম.এল হাই স্কুলের
প্রধান শিক্ষক আনোয়ার হোসেন এছাড়াও ০৪নং লক্ষীপুর খোলাবাড়ীয়া ইউপি সদস্য ও
অন্যান্যে এনজিও কর্মীগণ ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451