মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুপার ওভারে দলকে ডোবালেন মুস্তাফিজ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩ মার্চ, ২০১৮
  • ২৮০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ- 

চলতি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শুরু থেকেই দুর্দান্ত বোলিং করে আসছেন লাহোর কালান্দার্সের হয়ে খেলা ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচ থেকেই উইকেট নেওয়া থেকে শুরু করে রান দেওয়ায় হাড় কিপ্টে ছিলেন তিনি। কিন্তু টানা তিন ম্যাচ পর গত রাতে বেদম মার খেলেন তিনি। তার করা সুপার ওভারেই জিতে গেল ইসলামাবাদ ইউনাইটেড।

শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১২১ রান করে ইউনাইটেড। ৩৬ বলে ৩টি ও ১ ছক্কায় সর্বোচ্চ ৩৪ রান করেন জেপি দুমিনি। ২১ বলে ১টি চার ও ২টি ছক্কায় ৩৩ রানে অপরাজিত থাকেন হুসাইন তালাত। ৪ ওভারে ৩৯ রান দিয়েছেন মুস্তাফিজ। উইকেট নিয়েছেন ১টি।

জবাবে আগা সালমানের ৩৫ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৪৮ রানে জয়ের আশা জাগায় লাহোর। কিন্তু শেষ দিকে নিয়মিত উইকেট হারিয়ে তারা ১৯.৪ ওভারে ১২১ রানে গুটিয়ে গেলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে আগে ব্যাট করে ১ উইকেটে ১৫ রান করে লাহোর।

এরপর লাহোর অধিনায়ক বল তুলে দেন ‘কিপ্টে’ মুস্তাফিজের হাতে। কিন্তু দলকে জয় এনে দিতে পারেননি বাঁ-হাতি এই পেসার। তার করা সুপরা ওভারের প্রথম ৫ বলে ১৩ রান তুলে ফেলে ইউনাইটেড। আর শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়ে দেন ক্যারিবিয়ান মারকুটে ব্যাটসম্যান আন্দ্রে রাসেল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451