শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লালপুরে পাল্লাডাঙ্গা নদীর মাটি কেটে বিক্রি করছে প্রভাবশালীরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২ মার্চ, ২০১৮
  • ২২৪ বার পড়া হয়েছে

 

লালপুর (নাটোর) সংবাদদাতা:
নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের পাল্লাডাঙ্গা নদী থেকে
দীর্ঘদিন যাবৎ ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করছে পালোহারা
গ্রামের প্রভাবশালী একটি মহল। শুস্ক মৌসুমে নদী পানি শুন্য হয়ে পড়লে
প্রতিবছরই তারা ট্রাক ট্রাক মাটি উত্তোলন করে বিক্রি করেন বলে অভিযোগ
পাওয়া গেছে। পালোহারা গ্রামের আব্দুল কুদ্দুস এদের মধ্যে একজন। তিনি ঐ
গ্রামের হাবিবুর রহমান হবু’র ছেলে।
স্থানীয়রা জানান, আব্দুল কুদ্দুস ও তার সহযোগীরা নদী থেকে অবাধে মাটি
কাটলেও তাদেরকে কেউ বাধা দেওয়া সাহস পান না। এদিকে নদী থেকে মাটি
কাটা এবং পরিবহনের কারণে নানা দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকার সাধারণ
মানুষ।
পাল্লাডাঙ্গা নদী এলাকায় গিয়ে দেখা যায়, পাল্লাডাঙ্গা নদী থেকে ভেকু দিয়ে
মাটি কেটে ট্রাক ভর্তি করা হচ্ছে। তারপর নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র। এমনকি
নদীর পাড় কেটেও মাটি নিয়ে যাওয়া হচ্ছে। ফলে নদীর পাড়ের কৃষি জমি ও
গাছপালা হুমকির মুখে পড়ছে। অপরদিকে ট্রাকে করে মাটি নিয়ে যাওয়ার সময়
রাস্তার ব্যপক ক্ষতি হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, মাটি কাটার সাথে জড়িতদের
বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অন্যথায় এলাকার সাধারণ কৃষকরা
ক্ষতিগ্রস্থ হবেন।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল কুদ্দুস তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন,
আমি নিয়মনীতি জেনেই মাটি কাটছি।
স্থানীয় ইউপি সদস্য কলিম উদ্দিন কালু বলেন, নদীর ভিতরের নিজস্ব জমি থেকে
মাটি কাটলে কোন সমস্যা নেই। আর এখানে সবাই নিজের জমি থেকে মাটি
উত্তোলন করছেন।
এ ব্যাপারে লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহির জানান,
বিষয়টি সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451